• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ভায়া টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত দোসরদের ষড়যন্ত্র বন্ধেরহুঁশিয়ারি ……গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিএনপির বহিষ্কৃত নেতারা ফিরতে পারবেন দলে তালিকা প্রকাশ কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতাসহ আহত ২ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার যমুনায় যাচ্ছে এনসিপি প্রতিনিধিদল তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ তানোরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে আমন চাষিরা কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে মা-ছেলের মৃ/ত্যু, চিকিৎসাধীন আরও তিনজন সরকারি ফুলতলা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ আর নেই ফুলতলায় শিক্ষাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা ৫ ডিসেম্বর নির্বাচন, মনোনয়নপত্র বিক্রি শুরু ২৫ নভেম্বর

মধ্যনগরে র‍্যাবের অভিযানে ১,৮৩০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

Reporter Name / ৪৬৬ Time View
Update : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

শিহাব মিয়া, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় র‍্যাব-৯ এর অভিযানে ১,৮৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব-৯ সূত্রে জানা যায়, গত শনিবার (৩১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-৩ সুনামগঞ্জের একটি আভিযানিক দল মধ্যনগর থানাধীন উত্তর বংশীকুন্ডা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে ‘বিসমিল্লাহ’ নামক একটি হোটেলের সামনে সড়কের ওপর মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থানরত দুই ব্যক্তিকে আটক করা হয়।

পরবর্তীতে তাদের দেহ তল্লাশি করে বায়ুরোধক জিপারযুক্ত প্যাকেটের ভেতর থেকে ১,৮৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ শুকুর আলী (পিতা: মৃত নূর হোসেন বেপারী), গ্রাম: সাউদপাড়া, থানা: কলমাকান্দা, জেলা: নেত্রকোনা এবং আবু তাহের (পিতা: মোঃ হোসেন আলী), গ্রাম: গুইলাকান্দা, থানা: ঈশ্বরগঞ্জ, জেলা: ময়মনসিংহ।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর তাদের এবং জব্দকৃত আলামত মধ্যনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯, সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd