• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে মইনীয়া যুব ফোরামের মানববন্ধন, নিরাপত্তা নিশ্চিতের দাবি তানোরে অনুমতি ছাড়াই গভীর রাতে মাটি উত্তোলন: প্রশাসনের নীরবতায় ক্ষোভ সিলেটের দক্ষিণ সুরমা এলাকার কিনব্রিজের নিচে সুইপার কলোনী যেন ধীরে ধীরে পরিণত হচ্ছে মাদকের নিরাপদ আশ্রয়স্থলে   ডিবি (উত্তর) অভিযানে ১ কেজি ৫০০গ্রাম গাঁজাসহ ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়া জামগড়ার শীর্ষ সন্ত্রাসী হিমেল মীরকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ বুড়িচং এ ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রাজশাহীর তানোরে বাম্পার বোরো ফলন সোনালী স্বপ্নে বিভোর কৃষক, তবে দুশ্চিন্তায় বাজার ও মৎস্যজীবীরা বিদায় অনুষ্ঠানে আবেগঘন মুহূর্ত, ভান্ডারিয়ায় সংবর্ধিত অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ আনোয়ারায় তীব্র বিদ্যুৎ সংকট, দুর্ভোগে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা! ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মধ্যনগরে ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে যুবলীগ নেতা গ্রেপ্তার

Reporter Name / ১২৪ Time View
Update : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

শিহাব মিয়া, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট ফেজ-২’–এর আওতায় যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) রাতে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন, পিপিএম–এর দিকনির্দেশনায় এসআই নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ৩ নম্বর চামরদানী ইউনিয়নের চামরদানী এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে মধ্যনগর থানার মামলা নং–০৬ (তারিখ: ২৭ নভেম্বর ২০২৪), ধারা ১৫(৩)/২৫ডি, বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪–এর আওতায় মধ্যনগর উপজেলা যুবলীগের সহ-সভাপতি সনদ কুমার (৪৫)–কে গ্রেপ্তার করা হয়। তিনি চামরদানী গ্রামের মৃত করুণাময় সরকারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামিকে রাতেই থানায় নেওয়া হয়। পরবর্তীতে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) তাকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে হাজির করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd