• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে মইনীয়া যুব ফোরামের মানববন্ধন, নিরাপত্তা নিশ্চিতের দাবি তানোরে অনুমতি ছাড়াই গভীর রাতে মাটি উত্তোলন: প্রশাসনের নীরবতায় ক্ষোভ সিলেটের দক্ষিণ সুরমা এলাকার কিনব্রিজের নিচে সুইপার কলোনী যেন ধীরে ধীরে পরিণত হচ্ছে মাদকের নিরাপদ আশ্রয়স্থলে   ডিবি (উত্তর) অভিযানে ১ কেজি ৫০০গ্রাম গাঁজাসহ ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়া জামগড়ার শীর্ষ সন্ত্রাসী হিমেল মীরকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ বুড়িচং এ ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রাজশাহীর তানোরে বাম্পার বোরো ফলন সোনালী স্বপ্নে বিভোর কৃষক, তবে দুশ্চিন্তায় বাজার ও মৎস্যজীবীরা বিদায় অনুষ্ঠানে আবেগঘন মুহূর্ত, ভান্ডারিয়ায় সংবর্ধিত অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ আনোয়ারায় তীব্র বিদ্যুৎ সংকট, দুর্ভোগে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা! ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মধ্যনগরের মহিষখলা বাজারে নির্বাচনী পোস্টার–ব্যানার উচ্ছেদ অভিযান

Reporter Name / ১২৩ Time View
Update : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬

শিহাব মিয়া, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের মহিষখলা বাজারে নির্বাচনী পোস্টার ও ব্যানার উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে প্রশাসন। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর ১টার দিকে এ অভিযান পরিচালিত হয়।

আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আইন-শৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) সাকিবুর রহমান। এ সময় মধ্যনগর থানা পুলিশের সার্বিক সহযোগিতা ছিল।

অভিযানে আরও উপস্থিত ছিলেন ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা প্রদীপ কুমার রায়, গ্রাম পুলিশ, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান বলেন,
“আমরা চাই নির্বাচন হোক সুষ্ঠু, স্বচ্ছ ও সবার জন্য ন্যায্য। সেই লক্ষ্যেই নির্বাচনী এলাকায় অবৈধ ও অযাচিত পোস্টার–ব্যানার উচ্ছেদ করা হচ্ছে, যাতে জনগণ শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।

তিনি আরও জানান, নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এদিকে মহিষখলা বাজারসহ আশপাশের এলাকার সাধারণ মানুষ প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এতে নির্বাচনী পরিবেশ আরও শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল হবে।
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের এই অভিযানকে একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd