• বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বিশ্বকাপে লজ্জার রেকর্ড গড়লেন মেসি ষড়যন্ত্র মূলক অপপ্রচারের শিকার ঝালকাঠির নবাগত পুলিশ সুপার বদরুল আলম তানোরে তসলিমা ইলেক্ট্রনিক্স ও ওয়ালটন শোরুমে জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মুরগিটোলায় জবি শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অন্তত ১৩ তানোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত রাজধানীতে শাহাদাত-এ কারবালা মাহফিল মোহাম্মদপুরে সন্ত্রাসীদের হামলার শিকার দৈনিক যুগান্তর বাংলাদেশের দুই সাংবাদিক মোহাম্মদপুরে সন্ত্রাসীদের হামলার শিকার দৈনিক যুগান্তর বাংলাদেশের দুই সাংবাদিক

মঠবাড়িয়ায় ৬৪ হাজার টাকা জরিমানা! ৬ টি ডায়গনস্টিক সেন্টার সিলগালা

Reporter Name / ১৯১ Time View
Update : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের মঠবাড়িয়ায় সেবায় অনিয়ম, মেয়াদউত্তীণ ঔষধ, ত্রুটিপূর্ণ কাজপত্রসহ চিকিৎসা সেবায় নানা অনিয়মের অভিযোগে ভ্রাম্যমান আদালত দুটি বেসরকারি হাসপাতাল ও পাঁচ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ৬৪ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দিয়েছে। খবর পেয়ে বেশ কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে পালিয়ে গেলে ৬ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেয় আদালত।
রবিবার (১৯ অক্টোবর) দুপুরে মঠবাড়িয়া উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রাইসুল ইসলাম এর নেতৃত্বে পৌর শহরের সকল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়।এসময় মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফেরদৌস ইসলাম প্রিন্স উপস্থিত ছিলেন।
অভিযান কালে চিকিৎসা সেবায় অনিয়ম, মেয়াদউত্তীণ ঔষধ, ত্রুটিপূর্ণ কাজপত্রসহ চিকিৎসা সেবায় নানা অনিয়মের অভিযোগে পপুলার জেনারেল হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার মালিককে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডাদেশ ও সৌদিপ্রবাসী হাসপাতাল ৩০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডাশে দেয় ভ্রাম্যমান আদালত।
এছাড়া স্কয়ার ডায়াগনিস্টক সেন্টার, মডার্ণ ডাগনস্টিক সেন্টার, হেলথ কেয়ার ডায়াগনিস্টক সেন্টার, সিয়াম ডায়াগনস্টিক সেন্টার ও ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টার এর মালিককে অর্থদণ্ডাদেশ দেয় আদালত।
এছাড়া মডার্ণ ডায়াগনষ্টিক সেন্টার , নূর ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস , এ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার , নিউ যমুনা ডায়াগনস্টিক সেন্টার , আইকন মেডিকেল সেন্টার , সিটি ডায়াগনস্টিক সেন্টার এর কর্তৃপক্ষ ভ্রাম্যন আদালতের অভিযান টের পেয়ে পালিয়ে গেলে ওই ৬ প্রতিষ্ঠান সিলগালা করে দেয় আদালত।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রাইসুল ইসলাম বলেন, ডায়গনস্টিক সমিতিকে পূর্বে অবহিত করে মোবাইল কোর্টের পরিচালনা করা হয়েছে। খবর পেয়ে বেশ কিছু ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে গা ঢাকা দেয়। এসব প্রতিষ্ঠান সিলগালা করে কারন দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। স্বাস্থ্য সেবায় যেকোনও অনিয়ম বন্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ অভিযান অব্যহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd