• বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বুড়িচংয়ে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগ: সংবাদ প্রকাশের পর একাধিক গণমাধ্যমকর্মীকে প্রাণনাশ ও মিথ্যা মামলার হুমকি,জড়িতদের নাম সংগ্রহের চেষ্টা মধ্যনগরের এরণ বিলে জলাবদ্ধতা নিরসনে ২০টি সেলু মেশিনে পানি নিষ্কাশন, প্রশাসনের সহায়তা চান কৃষকরা তানোরে সাংবাদিক টিপু সুলতানের মাতা জোসনারা বেওয়ার ইন্তেকাল আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে বাড়ী ও সুপার মার্কেটে হামলা ও ভাঙচুর, শ্লীলতাহানির অভিযোগ কুমিল্লায় ট্রেন-বাসের মর্মান্তিক সংঘর্ষ: তদন্তে অবহেলার চিত্র, নিরাপত্তায় ৮ দফা সুপারিশ বাঁশখালীর ছনুয়া ইউনিয়নে ইউপি সদস্যের হুমকি ও অপপ্রচার, বাধাগ্রস্ত হচ্ছে পরিষদের কার্যক্রম! তানোরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান বাংলাদেশি গবেষকের নতুন এআই তত্ত্ব ‘হার্ট–ব্রেইন’ মডেলে ব্ল্যাক বক্স সমস্যার সমাধানের দাবি তানোরে এইচএসসি ১৯৯৮ ব্যাচের ঈদ পূর্ণমিলন ২৯ বছর পর মিলন মেলায় আবেগ আনন্দ আর বন্ধুত্বের বন্ধন তানোর ধানতৈর গ্রামে চাঞ্চল্যকর ঘটনা চুরির সন্দেহে গৃহবধূকে বেঁধে নির্যাতন, উদ্ধার করল পুলিশ

ভাণ্ডারিয়ায় খোলস বদলে ব্যানার পরিবর্তন তাঁতীলীগ নেতা

Reporter Name / ৩৫ Time View
Update : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

পিরোজপুর জেলা প্রতিনিধিঃ

২৪ এর গণআন্দোলনের মুখে আওয়ামীলীগ সরকারের বিদায়ের পরপরই খোলস পাল্টে বিএনপিতে ঘেঁষেন পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়ন তাঁতী লীগের সাধারণ সম্পাদক মো. ইয়ামিন ওসমান সম্রাট।
গত ৫ আগস্ট পর তাঁতীলীগ নেতা সম্রাট বিএনপির রাজনীতিতে সরব হয়ে ওঠেন।
তবে সম্রাট এক সময় ছাত্রদলের কর্মী ছিলেন পরবর্তীতে তিনি আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে জড়িত হয়ে পদ বাগিয়ে দাপুটে হয়ে ওঠেন।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এর সহায়তায় ইউনিয়ন তাঁতী লীগের সাধারণ সম্পাদকের পদ বাগিয়ে নেন তিনি। এরপর প্রতিষ্ঠা করেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মাহারাজের নামে একটি প্রতিবন্ধী বিদ্যালয়। ওই বিদ্যালয়ের নামে সম্রাট নানা ভাবে অর্থ লোপাট করেন।
গত আওয়ামী লীগের সংসদ নির্বাচনে আওয়ামীলীগের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই সম্রাট। কিন্তু ২৪ এর গণআন্দোলনের পরে ভোল পাল্টে সে নিজেকে বিএনপি’র ছাত্রনেতা দাবি করে বিএনপি’র বিভিন্ন কর্মসূচিতে সবক উপস্থিতি শুরু হয়। এমনকি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপি’র পক্ষে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য পদ লাভ করেন সম্রাট।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও পিরোজপুর-২ আসনের বর্তমান সংসদ সদস্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর ছবি ব্যবহার করে দেন ঈদ শুভেচ্ছা পোস্টার সেঁটে সারা উপজেলায় ছড়িয়ে দেন। এরপর আলোচনা সমালোচনা শুরু হয় তার বিরুদ্ধে।
একই ভাবে ২৪ এর গণঅভ্যুত্থানের পূর্বে শেখ মুজিবুর রহমান, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক আওয়ামী লীগের সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজের ছবি সম্মিলিত ব্যানার ফেস্টুন সেঁটে ছিলেন সম্রাট।
এ পোস্টারে নামে পরিবর্তন ঘটে। আওয়ামীলীগ আমলে শুভেচ্ছা পোস্টারে লেখেন ইয়ামিন ওসমান সম্রাট আর বর্তমান বিএনপি আমলে শুভেচ্ছা পোস্টারে লেখেন মো. সম্রাট সিকদার ।
জানাগেছে, বিএনপির রাজনীতির যুক্ত হয়ে গত ২৬ শে জানুয়ারি স্থানীয় একটি বালিকা দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত হন একসময়ের তাঁতীলীগ নেতা সম্রাট। পরিবর্তিত পরিস্থিতিতে সম্রাটের রাজনীতির এ ভেলকিবাজি আবার সময়ে কোথায় গিয়ে ঠেকে জনমনে এ নিয়ে উঠেছে প্রশ্ন ।
উল্লেখ্য, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মো. জুয়েল মৃধার আপন বোনের ছেলে তাঁতীলীগ নেতা লীগ নেতা সম্রাট কে নিয়ে এখন ভাণ্ডারিয়ার বিএনপি’র ভেতরে নানা আলোচনার জন্ম দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd