• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ভায়া টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত দোসরদের ষড়যন্ত্র বন্ধেরহুঁশিয়ারি ……গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিএনপির বহিষ্কৃত নেতারা ফিরতে পারবেন দলে তালিকা প্রকাশ কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতাসহ আহত ২ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার যমুনায় যাচ্ছে এনসিপি প্রতিনিধিদল তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ তানোরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে আমন চাষিরা কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে মা-ছেলের মৃ/ত্যু, চিকিৎসাধীন আরও তিনজন সরকারি ফুলতলা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ আর নেই ফুলতলায় শিক্ষাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা ৫ ডিসেম্বর নির্বাচন, মনোনয়নপত্র বিক্রি শুরু ২৫ নভেম্বর

আনোয়ারায় এমপি সরওয়ার জামাল নিজামের ঈদ শুভেচ্ছা ব্যানারে দুর্বৃত্তের হামলা

Reporter Name / ৪৯৭ Time View
Update : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

 

মুহাম্মদ জিয়া উদ্দিন, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :

 

দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৬নং বারখাইন ইউনিয়নের ১নং ওয়ার্ডের ঝিওরী মাজার গেইট এলাকায় এই ঘটনা ঘটে। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঈদের শুভেচ্ছা বিনিময়ের একটি ব্যানার স্থাপন করে ৬ নং বারখাইন ইউনিয়নের ১ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। গতকাল ১৯ই মার্চ ঈদ শুভেচ্ছা ব্যানারটি ঝিওরী মাজার গেট এলাকায় আনোয়ারা-বাঁশখালী সড়কে রাস্তার পশ্চিম পাশে স্থাপন করা হয়। রাত পার হতেই সকালে উঠে দেখা যায় ব্যানারটির উপর দুর্বৃত্তরা হামলা করেছে।

এ বিষয়ে জানতে চাইলে ৬নং বারখাইন ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক ইকবাল হোসেন বলেন, এই কাজ যে বা যারা করেছেন তারা মোটেও ভাল কাজ করে নাই। প্রতিহিংসা মূলক কেউ আমাকে ছোট করতে গিয়ে আনোয়ারা সংসদীয় আসনের ৪ বারের নির্বাচিত সফল (এমপি) সরওয়ার জামাল নিজাম ও পুরো জিয়া পরিবার কে অসম্মান করেছে। আরো ছোট করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও জাতীয়তাবাদী দল বিএনপি কে।
আমি আনোয়ারার অভিভাবক (এমপি) সরওয়ার নিজামের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি।
আমি এর সঠিক বিচার চাই। নব্য বিএনপিরা আপনারা সাবধান হয়ে যান। এই ভাবে ব্যানার ফেস্টুন ছিড়ে তার উপর হামলা করে প্রকৃত জিয়ার সৈনিককে ধমায়ে রাখা যাবে না।

মোহাম্মদ ইকবাল হোসেন
যুগ্ম-আহ্বায়ক,৬নং বারখাইন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল।
সাবেক সিনিয়র সহ-সভাপতি,৬নং বারখাইন ইউনিয়ন ছাত্র দল। সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক,৬নং বারখাইন ইউনিয়ন ছাত্র দল। সাবেক সদস্য,আনোয়ারা সরকারি কলেজ ছাত্র দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd