• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
তানোরে এক যুগ ধরে একে অপরকে জড়িয়ে দাঁড়িয়ে আছে পাইকর ও খেজুর গাছ সিলেটে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, সহযোগী দুইজন পলাতক বাগেরহাটের রামপালে দূর্বৃত্তের হামলায় সাবেক যুবলীগ নেতা ইখলাস নিহত মধ্যনগরে ইসলামি ছাত্র পরিষদ বংশীকুন্ডা- এর উদ্যোগে ১০২ জন হাফেজকে সংবর্ধনা প্রদান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে —- গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা সুবেদার (অব.) হাফিজ উদ্দিন মাইঝাইল বেপারীপাড়ায় অনূর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন গোপালবাড়ী একাদশ বুড়িচংয়ে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উদযাপিত দৌলতখানে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত ১৯৯১ এসএসসি ব্যাচ শশীদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত

আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে বাড়ী ও সুপার মার্কেটে হামলা ও ভাঙচুর, শ্লীলতাহানির অভিযোগ

Reporter Name / ১১০ Time View
Update : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

স্টাফ রিপোর্টার্স সেলিম রেজা :

​আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে একটি সুপার মার্কেটে হামলা, ব্যাপক ভাঙচুর এবং শ্লীলতাহানির অভিযোগ উঠেছে স্থানীয় একটি চক্রের বিরুদ্ধে। গত ২৯শে মার্চ (রবিবার) রাতে ইয়ারপুর ইউনিয়নের জামগড়া মীর বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মো. মোস্তফা মীর (৫৫) বাদী হয়ে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযোগ সূত্রে জানা যায়, জামগড়া মীর বাড়ি এলাকার মোস্তফা মীর সুপার মার্কেটের মালিক মোস্তফা মীরের কাছে বিগত ৩ মাস ধরে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল স্থানীয় মো. হিমেল মীর (২৮) ও তার সহযোগীরা। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা মার্কেটের ব্যবসায়ীদের ব্যবসা করতে দেবে না বলে বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি প্রদান করে।

​এরই ধারাবাহিকতায় গত ২৯শে মার্চ রাত আনুমানিক ৯টার দিকে হিমেল মীরের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মোস্তফা মীরের বাড়িতে অর্তকিত হামলা চালায়। হামলাকারীরা বাড়ির জানালার গ্লাস এবং পাশে থাকা মোস্তফা মীর সুপার মার্কেটের ১২টি দোকান ঘর ভাঙচুর করে। এতে প্রায় ১২ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।

​অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, হামলা চলাকালীন আসামিরা মোস্তফা মীরের বড় ছেলের স্ত্রীকে একা পেয়ে শ্লীলতাহানি করে এবং তার পরনের কাপড় টানা-হেঁচড়া করে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

​এ ঘটনায় ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে। অভিযুক্তরা হলেন— মো. হিমেল মীর (২৮), মো. ইউসুফ (২০), মো. খাইরুল (৩০), মো. জামাল (৪২) এবং মোছাঃ নুপুর বেগম (২৬)।

​ভুক্তভোগী মোস্তফা মীর জানান, “চক্রটি দীর্ঘদিন ধরে আমাকে হয়রানি করছে। চাঁদা না দেওয়ায় তারা আমার মার্কেটে হামলা ও পরিবারের সদস্যদের লাঞ্ছিত করেছে। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার ও জানমালের নিরাপত্তা চাই।

​আশুলিয়া থানা পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd