• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ভায়া টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত দোসরদের ষড়যন্ত্র বন্ধেরহুঁশিয়ারি ……গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিএনপির বহিষ্কৃত নেতারা ফিরতে পারবেন দলে তালিকা প্রকাশ কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতাসহ আহত ২ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার যমুনায় যাচ্ছে এনসিপি প্রতিনিধিদল তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ তানোরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে আমন চাষিরা কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে মা-ছেলের মৃ/ত্যু, চিকিৎসাধীন আরও তিনজন সরকারি ফুলতলা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ আর নেই ফুলতলায় শিক্ষাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা ৫ ডিসেম্বর নির্বাচন, মনোনয়নপত্র বিক্রি শুরু ২৫ নভেম্বর

ব্রাহ্মণপাড়ার আলোর ফেরিওলা  মোশারফ হোসেন খান চৌধুরী নিউইয়র্কে সংবর্ধিত

Reporter Name / ৩১০ Time View
Update : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

মোহাম্মদ ইকবাল হোসেন
কুমিল্লার বুড়িচং ব্রাক্ষণপাড়ার কৃতি সন্তান আলোর ফেরিওয়ালা মোশাররফ হোসেন খান চৌধুরী
প্রবাসী বাংলাদেশি ফোরাম ইউএসএ কর্তৃক  এক আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানটি  অনুষ্ঠিত হয়েছে শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, বিকেল ৪টায় জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে।অনুষ্ঠানে শিক্ষানুরাগী প্রবাসী মোশারফ হোসেন খান চৌধুরী
নিউইয়র্কে প্রবাসী ফোরাম  সম্মাননা জানানো হয়েছে তাঁর সমাজসেবা, শিক্ষা বিস্তার এবং মানবকল্যাণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ। অনুষ্ঠানের প্রস্তুতি কমিটির আহ্বায়ক ফখরুল আলম, সদস্য সচিব সামছুদ্দীন আহমেদ শামীম এবং আয়োজকদের অন্যতম সারোয়ার হোসাইন জানান, সমাজে যারা প্রবাসেও থেকে বাংলাদেশের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন, তাদেরকে সম্মান জানাতে এই আয়োজন করা হয়েছে। মোশারফ হোসেন খান চৌধুরী একাধারে একজন সমাজসেবক, শিক্ষানুরাগী এবং প্রবাসী নেতৃস্থানীয় ব্যক্তিত্ব। নিজ এলাকায় উচ্চশিক্ষা বিস্তারে তাঁর উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান। তাঁর অবদানে অসংখ্য
মেধাবী ছাত্রছাত্রী আজ আলোকিত জীবনের পথে এগিয়ে চলেছে। শিক্ষা ও মানবিকতার প্রতি তাঁর এই অনুরাগ তাঁকে ভিন্ন মর্যাদায় পৌঁছে দিয়েছে। মোশারফ হোসেন খান চৌধুরী দীর্ঘদিন ধরে প্রবাসী সমাজে শিক্ষার প্রসার, দারিদ্র্য বিমোচন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণ এবং সমাজসেবা কার্যক্রমে নেতৃত্ব দিয়েছেন। প্রবাসী সমাজে তার এই অবদান অনেক প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করছে। তিনি বিভিন্ন শিক্ষা ও সমাজসেবা প্রকল্পে অর্থায়ন, প্রশিক্ষণ ও পরামর্শ প্রদানসহ অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে প্রবাসী ও স্থানীয় সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে থেকেও বাংলাদেশের তরুণ প্রজন্মকে শিক্ষার
আলোয় আলোকিত করতে কাজ করে যাচ্ছেন। তাঁর সহায়তায় স্থাপিত হয়েছে কলেজ, স্কুল মাদ্রাসাসহ বহু শিক্ষাপ্রতিষ্ঠান, যার মাধ্যমে হাজার হাজার শিক্ষার্থী উপকৃত হয়েছে ব্রাহ্মণপাড়া উপজেলায়। প্রবাসী বাংলাদেশি সমাজে তিনি পরিচিত একজন পরিশ্রমী, নীতিবান ও সেবামনস্ক সংগঠক হিসেবে। সমাজে ঐক্য, সহযোগিতা ও উন্নয়নের প্রয়োজনে তিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাঁর কর্মজীবনের সাফল্য এবং মানবকল্যাণে অবদান ইতোমধ্যেই প্রশংসিত হয়েছে নানা মহলে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রবাসী নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd