• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সিলেটের নতুন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের দায়িত্ব গ্রহণ অবৈধ গ্যাস ক্রস-রিফিলের বলি ইমন: তানোর উপজেলায় জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে জামায়াতের গণমিছিল ও পথসভা জুলাই সনদ ও গণভোট কার্যকরের দাবিতে বুড়িচংয়ে গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত দৃষ্টি নন্দন খাল পুনঃখনন শেষে ১৪ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ভান্ডারিয়ার ইউএনও হাসিবুল হাসান নিউইয়র্কে আন্তর্জাতিক সম্প্রীতি বিষয়ক আলোচনা সভা: শান্তিপূর্ণ সমাজ গঠনে ইসলামের মানবিক শিক্ষা তুলে ধরলেন শাহসুফি ড. সাইফুদ্দীন আহমদ সিলেট সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ডে শুরু হচ্ছে বয়স্ক ও প্রতিবন্ধী ভাতার অনলাইন আবেদন সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও চাঁদাবাজি প্রতিরোধে ইসলামনগরে মতবিনিময় সভা ১ আগস্ট থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক

ব্রাহ্মণপাড়ায় “মদিনার কাফেলা” উপজেলা কমিটি গঠন

Reporter Name / ২৩৩ Time View
Update : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

মোঃ শাহজাহান বাশার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সুন্নী মতাদর্শভিত্তিক সামাজিক ও আধ্যাত্মিক সংগঠন “মদিনার কাফেলা বাংলাদেশ” এর উপজেলা কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মোসলেহ উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে শাহাজাদা মুহাম্মদ এনামুল হক বিল্লাল দায়িত্ব পেয়েছেন।

কমিটির কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয় ২৭ এপ্রিল ২০২৬ ইং (সোমবার) বিকাল ৪টায়, নয়ন আধুনিক কমিউনিটি সেন্টার, আলতাব আলী মার্কেট, দক্ষিণ বাজার, ব্রাহ্মণপাড়া, কুমিল্লায়।

অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। ধর্মীয় স্লোগান “না’রে তাকবীর—আল্লাহু আকবার” ও “না’রে রিসালাত—ইয়া রাসুলাল্লাহ (সা.)” ধ্বনিতে পরিবেশ মুখরিত হয়ে ওঠে।

আয়োজকরা জানান, সুন্নী আদর্শ ও আধ্যাত্মিক মূল্যবোধের ভিত্তিতে সমাজে ঐক্য ও শান্তি প্রতিষ্ঠাই এ সংগঠনের মূল লক্ষ্য। নবগঠিত কমিটির মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করা হবে বলে আশা প্রকাশ করা হয়।

প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব মাওঃ ডাঃ এম. এ কাদের খান মাধবপুরী, প্রধান আলোচক আল্লামা মুফতী বাকি বিল্লাহ আল আজহারী এবং উদ্বোধক আল্লামা ছৈয়দ মুফতী শামসুদ্দোহা বারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদেম মোঃ ফিরোজ ও আলহাজ্ব মাওলানা মোঃ গোলাম মোস্তফা।

নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd