• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে বোয়ালেরডারা কবরস্থানের জমি ক্রয়ে ১০ হাজার টাকা অনুদান দিলেন হাজী সোহেল আসন্ন নাগেশ্বরী পৌরসভা নির্বাচন: মেয়র পদপ্রার্থী আজিজুল হকের নির্বাচনী গণসংযোগ শিবরামপুরে অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রীতি ফুটবল ম্যাচ ও পাবলিক কমিউনিটি সেন্টারের শুভ উদ্বোধন কুড়িগ্রামের কচাকাটায় ৩৮ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টে জয়পুরহাট সদর উপজেলাকে হারিয়ে কালাই উপজেলা চ্যাম্পিয়ন সিলেটের দক্ষিণ সুরমায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে যুবক খুন ভান্ডারিয়ায় পৃথক অভিযানে মাদক মামলার ২ আসামি গ্রেফতার, বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার অনুষ্ঠিত, শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান নাগেশ্বরীতে বকুলতলা সর্বজনীন দুর্গামন্দিরের বেহাল অবস্থা, সংস্কারের দাবি ভিটেহীন বৃদ্ধা এজি বেগমের মাথা গোঁজার ঠাঁই: ঘর সম্পন্ন ও স্যানিটেশন সুবিধায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান

ব্রাহ্মণপাড়ায় ট্রেনে মাদক ও চোরাই পণ্য পাচারকালে ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা:ঘটনায় জড়িত ১০ মামলার আসামি কারাগারে

Reporter Name / ২১৯ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

মোঃ শাহজাহান বাশার

কুমিল্লার সীমান্তবর্তী ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেলস্টেশনে ট্রেনে মাদক ও ভারতীয় চোরাই পণ্য পাচারের ভিডিও ধারণ করতে গিয়ে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি কবির হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার সকাল ১১টায় ব্রাহ্মণপাড়া থানার পুলিশ তাকে কুমিল্লা জেলা আদালতে হাজির করলে আদালত জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন।

এর আগে বুধবার দুপুরে উপজেলার দক্ষিণ শশীদল এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার কবির হোসেন (৩৫) দক্ষিণ শশীদল গ্রামের হোসেন মিয়ার ছেলে। তার বিরুদ্ধে মাদক ও চোরাচালানের ১০টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শশীদল রেলস্টেশনে চট্টলা এক্সপ্রেস ট্রেনে চোরাই পণ্য ও মাদক পাচারের ভিডিও ধারণ করতে গেলে কালের কণ্ঠের বুড়িচং-ব্রাহ্মণপাড়া প্রতিনিধি আক্কাস আল মাহমুদ হৃদয় এবং দৈনিক কুমিল্লা প্রতিদিনের প্রধান সম্পাদক ও প্রকাশক শরিফুল ইসলাম সুমনের ওপর হামলা চালানো হয়। পরে ঘটনাস্থল থেকে বেরিয়ে আসার সময় আবারও তাদের ওপর হামলা করা হয় এবং সংবাদ প্রকাশ করলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় সাংবাদিক শরিফুল ইসলাম সুমন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১২-১৪ জনকে আসামি করে ব্রাহ্মণপাড়া থানায় মামলা দায়ের করেন। মামলার আসামিদের মধ্যে রয়েছেন মাদক ব্যবসায়ী ও চোরাকারবারি ১। মোঃ কবির হোসেন (৪৫), পিতা-হোসেন মিয়া, ২। পারুল আক্তার (৪০), স্বামী-মোঃ কবির হোসেন, ৩। মোছাঃ মোছেনা বেগম (৪০), পিতা-অজ্ঞাত, ৪। মোঃ রাসেল (২৭), পিতা-অজ্ঞাত, ৫। মোঃ কেটু মিয়া (৩২), পিতা-রমিজ উদ্দিন, ৬। মোঃ সাব্বির (২৬), পিতা-জালাল উদ্দিন, সর্ব সাং-দক্ষিণ শশীদল (পূর্ব পাড়া), সর্ব থানা-ব্রাহ্মণপাড়া, ৭। মোঃ শাকিব (২৫), পিতা- জব্বার মিয়া, সাং-শাসনগাছা, থানা-কোতয়ালী সদর, জেলা-কুমিল্লা, ৮। মোঃ আল আমিন (২৬), পিতা-মানিক মিয়া, সাং-শশীদল, পশ্চিম পাড়া, ৯। মোঃ সজিব (২৪), পিতা-রফিক মিয়া, সাং-শশীদল পশ্চিম পাড়া, ১০। মোঃ হাসান (৪৫), পিতা-অজ্ঞাত, সাং-শশীদল, খালের পাড়, ১১। মোঃ রুবেল (৩৫), পিতা-মোঃ শরিফ মিয়া, সাং-শশীদল উত্তর পাড়া, সর্ব থানা-ব্রাহ্মণপাড়া, জেলা-কুমিল্লা, ১২। অজ্ঞাতনামা-১২/১৪ জন।

 

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শশীদল বিজিবি (বিওপি) ক্যাম্পের মাত্র ১০০ গজ দূরে অবস্থিত শশীদল রেলস্টেশন দিয়ে দীর্ঘদিন ধরে ভারতীয় চোরাই পণ্য ও মাদক পাচার হয়ে আসছে। সংঘবদ্ধ চক্র প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা ও রেলওয়ে পুলিশের যোগসাজশে সীমান্ত এলাকা থেকে অবৈধ পণ্য এনে ট্রেনযোগে দেশের বিভিন্ন স্থানে পাচার করছে বলেও অভিযোগ রয়েছে।

স্থানীয়দের দাবি, স্টেশনে ট্রেন প্রবেশের সময় রহস্যজনকভাবে বিদ্যুৎ চলে যায় এবং ট্রেন চলে যাওয়ার পর আবার বিদ্যুৎ আসে। অন্ধকারের সুযোগ নিয়ে চোরাকারবারিরা ট্রেনে মালামাল তোলে বলে অভিযোগ করেন তারা।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। হামলার ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd