• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কুমিল্লায় ‘খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ-আন্দোলন গড়ে তুলুন’ শীর্ষক উলামা ও সুধী সমাবেশ তানোরে আনসার-ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কদমতলী টার্মিনালে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মর/দেহ উদ্ধার, নাগেশ্বরীতে মেধাবী শিক্ষার্থী বিত্তের মরদেহ উদ্ধার ধামসোনার হুব্বে রাসূল ফাউন্ডেশনের উদ্যোগে সিরাতুন্নবী কনফারেন্স ও প্রতিযোগিতা অনুষ্ঠিত মধ্যরাতে মোটরসাইকেলে ‘নিথর’ তরুণীর দৃশ্য নিয়ে উদ্বেগ গোলাপগঞ্জে ৬৮৯ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার আশুলিয়ায় ৫ বছরের শিশু তাসিন হ/ত্যা মামলার প্রধান আসামি সাইফুল গ্রেফতার নাগেশ্বরীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের নবনির্বাচিত কমিটি ঘোষণা কালিকাপুর পশ্চিম রেলক্রসিংয়ে ভাঙা ব্যারিয়ার, ঝুঁকিতে ঢাকা–চট্টগ্রাম রেলপথ

বান্দরবানের লামায় ৪ জনের বিরুদ্ধে অবৈধ পন্থায় বালু উত্তোলনের অভিযোগ দায়ের

Reporter Name / ২৬০ Time View
Update : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

ক্রাইম রিপোর্টার মোঃ আবু বক্কর সিদ্দিক বান্দরবান

বান্দরবান জেলার লামা উপজেলাধীন সরই ইউনিয়নের রাজনৈতিক প্রভাব দেখিয় বালু উত্তোলনে বেপরোয়া হয়ে উঠেছে স্থানীয় একটি চক্র। এ ব্যাপারে প্রতিকার চেয়ে লামা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অভিযোগ দায়ের করেছেন সরই ইউনিয়ন ৩ নং ওয়ার্ড হাবিবুর রহমান পাড়ার বাসিন্দা স্থানীয় কৃষক আব্দুল গফুর।

অভিযোগে প্রকাশ, দীর্ঘদিন ধরে একটি চিহ্নিত মহল রাজনৈতিক প্রভাব বিস্তার করে ডলুখাল, পলুখাল ইত্যাদি বিভিন্ন খাল ছড়া থেকে নির্বিচারে ড্রেজার মেশিন লাগিয়ে রাতদিন বালু উত্তোলন করে চলছেন। এর ফলে স্থানীয়দের ফসলি জমির ক্ষতিসাধন হচ্ছে।

রোববার (১২ অক্টোবর) লামা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসে প্রতিকার আবেদন করেছেন। আবেদনে প্রকাশ, কৃষক আব্দুল গফুরের নিজ নামীয় হোল্ডিংভুক্ত জায়গা থেকে কোনো বাঁধা তোয়াক্কা না করে অবৈধভাবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জোরপূর্বক বালু উত্তোলন করছেন।

অবৈধভাবে বালু উত্তোলনকারীরা হচ্ছে, ১) মো: ইউনুছ, পিতা নুরুল আলম, সাং- বাজার পাড়া, ০৪নং ওয়ার্ড, ২) খোরশেদ আলম, পিতা: হাবিবুর রহমান, সাং- হাবিবুর রহমান পাড়া, ০৩নং ওয়ার্ড, ৩) মাহমুদ মিয়া, পিতা- শহর মুল্লুক, সাং- ছলম পাড়া, ০৩নং ওয়ার্ড, ৪) মো: সেলিম, পিতা: আহমদ আলী (মেম্বার), সাং- হাছনা পাড়া, ০১নং ওয়ার্ড, ৫নং সরই ইউনিয়ন, লামা, বান্দরবান পার্বত্য জেলা।

অভিযুক্ত সেলিম তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বিকার করে জানান, ‘আমি কোনো বালু উত্তোলন করি না। পলুখালের পাশে ইতিপূর্বে প্রশাসন থেকে কিছু বালু নিলামে ক্রয় করেছে, সরকারি কার্যাদেশে সেখান থেকে বালু পরিবহন করছি।’

সে আরো জানান, ‘আমার রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করার জন্য মহল বিশেষ আমার বিরুদ্ধে মনগড়া, মিথ্যা মানহানিকর অভিযোগ করিয়েছে। আমি এই মিথ্যা অভিযোগের নিন্দা ও প্রতিবাদ জানাই।’

লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন অভিযোগটি আমলে নিয়েছেন এবং তদন্তপূর্বক আইনি ব্যাবস্থা নেয়ার আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd