• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ধামসোনার হুব্বে রাসূল ফাউন্ডেশনের উদ্যোগে সিরাতুন্নবী কনফারেন্স ও প্রতিযোগিতা অনুষ্ঠিত মধ্যরাতে মোটরসাইকেলে ‘নিথর’ তরুণীর দৃশ্য নিয়ে উদ্বেগ গোলাপগঞ্জে ৬৮৯ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার আশুলিয়ায় ৫ বছরের শিশু তাসিন হ/ত্যা মামলার প্রধান আসামি সাইফুল গ্রেফতার নাগেশ্বরীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের নবনির্বাচিত কমিটি ঘোষণা কালিকাপুর পশ্চিম রেলক্রসিংয়ে ভাঙা ব্যারিয়ার, ঝুঁকিতে ঢাকা–চট্টগ্রাম রেলপথ নাগেশ্বরীতে ধানক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির বিচ্ছিন্ন পা উদ্ধার কুমিল্লা বুড়িচংয়ে বড় ভাইয়ের হাতে ছোটভাই খুন ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকারক রং মেশানোর দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল

বাগেরহাটের সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন পরিবেশ প্রতিমন্ত্রীর

Reporter Name / ১৫৫ Time View
Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬

রাসেল শেখ সুমন

ফকিরহাট উপজেলা প্রতিনিধি

​বাগেরহাট পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড.শেখ ফরিদুল ইসলাম বলেছেন, আমরা অক্সিজেন নিচ্ছি আর কার্বন ডাই অক্সাইড ছাড়ছি, গাছ করছে ঠিক তার উলটোটি। আমাদের জীবনের সাথে গাছের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। তাই আমরা যদি গাছকে ভালো রাখতে পারি, তবেই আমরা ভালো থাকতে পারব।

​শনিবার (১১ জুলাই) সকালে বাগেরহাটে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

​সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। এর আগে মেলা উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী মেলার স্টলগুলো পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন। এরপর তিনি জেলা পরিষদ ভবনের পাশে একটি ওষুধি ও একটি ফলদ বৃক্ষরোপণ করেন।

​বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রতিমন্ত্রী বলেন, ‘শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সৌদি আরবে নিমগাছ রোপণ করেছিলেন। যারা হজ করতে গেছেন, তারা দেখেছেন যে ৪০-৫০ ডিগ্রি তীব্র তাপমাত্রার মধ্যেও সেই নিমগাছগুলো হাজিদের স্বস্তি দেয়। বলা হয়ে থাকে, যার বাড়িতে নিমগাছ আছে, তার বাড়িতে ডাক্তারের প্রয়োজন কমে যায়।’

​গাছ রক্ষায় কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘শুধু গাছ লাগালে হবে না, এর রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। অবহেলার কারণে যদি কোনো প্রতিষ্ঠানের গাছ মারা যায় বা কোনো ক্ষতি হয়, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

​অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার, সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. শাহিন কবির এবং বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম।

​সামাজিক বন বিভাগের তথ্য অনুযায়ী, মেলায় বিভিন্ন প্রজাতির চারা নিয়ে মোট ১৯টি স্টল বসেছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এবং আগামী ১৭ জুলাই সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মেলা শেষ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd