• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে মইনীয়া যুব ফোরামের মানববন্ধন, নিরাপত্তা নিশ্চিতের দাবি তানোরে অনুমতি ছাড়াই গভীর রাতে মাটি উত্তোলন: প্রশাসনের নীরবতায় ক্ষোভ সিলেটের দক্ষিণ সুরমা এলাকার কিনব্রিজের নিচে সুইপার কলোনী যেন ধীরে ধীরে পরিণত হচ্ছে মাদকের নিরাপদ আশ্রয়স্থলে   ডিবি (উত্তর) অভিযানে ১ কেজি ৫০০গ্রাম গাঁজাসহ ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়া জামগড়ার শীর্ষ সন্ত্রাসী হিমেল মীরকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ বুড়িচং এ ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রাজশাহীর তানোরে বাম্পার বোরো ফলন সোনালী স্বপ্নে বিভোর কৃষক, তবে দুশ্চিন্তায় বাজার ও মৎস্যজীবীরা বিদায় অনুষ্ঠানে আবেগঘন মুহূর্ত, ভান্ডারিয়ায় সংবর্ধিত অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ আনোয়ারায় তীব্র বিদ্যুৎ সংকট, দুর্ভোগে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা! ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বরিশাল রেঞ্জের ডিআইজি’র আকস্মিক নলছিটি থানা পরিদর্শন

Reporter Name / ১১২ Time View
Update : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬

স্টাফ রিপোটারঃ মোঃ জাফর হোসেন

ঝালকাঠির নলছিটিতে
আজ (১০ জানুয়ারি ২০২৬) বরিশাল রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোঃ মনজুর মোর্শেদ আকস্মিকভাবে ঝালকাঠি জেলার নলছিটি মডেল থানা পরিদর্শন করেছেন। এই অপ্রত্যাশিত পরিদর্শনের মাধ্যমে তিনি থানার সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের মান যাচাই করেন।
পরিদর্শনকালে ডিআইজি থানার অফিসার ইনচার্জের সঙ্গে কথা বলেন এবং জিডি-মামলার রেজিস্টার, হাজতখানা, মালখানা, সরকারি অস্ত্রাগারসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন রেজিস্টারপত্র সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তিনি থানার সার্বিক পরিচ্ছন্নতা, পুলিশ সদস্যদের পোশাক-পরিচ্ছদ এবং সেবা প্রদানের মান নিয়েও সন্তোষ প্রকাশ করেন।
এ সময় তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন,
“জনগণের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান দায়িত্ব। মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। সাধারণ মানুষ যেন থানায় এসে নির্ভয়ে অভিযোগ করতে পারে, সেদিকে বিশেষ নজর দিতে হবে”।
বিশেষ করে তিনি নির্বাচনকালীন আইন শৃংখলার উপর বিশেষ নির্দেশনা প্রদান করেন।
এছাড়া তিনি নির্বাচনকালীন আইন শৃংখলার উপর বিশেষ নির্দেশনা প্রদান করেন। নলছিটি থানার অধীনস্থ এলাকায় জনগণের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যোগাযোগ বাড়ানোর নির্দেশ দেন এবং দ্রুততম সময়ে সেবা প্রদানের ওপর গুরুত্বারোপ করেন।
এই আকস্মিক পরিদর্শনকে পুলিশের মাঠপর্যায়ে সতর্কতা ও দায়বদ্ধতা বৃদ্ধির একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। নলছিটি থানার কর্মকর্তা-কর্মচারীরা ডিআইজি মহোদয়ের পরিদর্শনকে স্বাগত জানিয়ে আরও উদ্যমের সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd