• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বাঁশখালীতে বন্যার্তদের পাশে দাঁড়ানো সংগঠন ও মানবতার ফেরিওয়ালাদের সংবর্ধনা দেবে প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন আসন্ন নাগেশ্বরী পৌরসভায় কে হচ্ছেন পরবর্তী মেয়র? নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে জমজমাট ফুটবল ফাইনাল ফকিরহাট কেন্দ্রীয় কালীমন্দিরে সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত সমৃদ্ধ ৮ নং হাসনাবাদ ইউনিয়ন গঠনে যোগ্য নেতৃত্বের বিকল্প নেই নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন তানোরে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ব্যানারে ঝটিকা মশাল মিছিল, ফেসবুকে ভিডিও ছড়িয়ে চাঞ্চল্য নাগেশ্বরী অনলাইন প্রেসক্লাবের (গঠনতন্ত্র) প্রকাশ

বগুড়া’র ডিবি বিশেষ অভিযানে হত্যা সহ একাধিক মামলার আসামি পিতা-পুত্র গ্রেফতার।

Reporter Name / ৩৭৯ Time View
Update : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

মোঃ মোরশেদুল ইসলাম রবি বগুড়াঃ

জেলা গোয়েন্দা শাখা বগুড়ার বিশেষ অভিযানে হত্যা সহ একাধিক মামলার পলাতক আসামী বগুড়া কাহালু উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং কাহালু পৌরসভার সাবেক মেয়র ও তার পুত্র বগুড়া কাহালু উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও কাহালু উপজেলার সাবেক চেয়ারম্যান গ্রেফতার।

বগুড়া জেলার পুলিশ সুপার জনাব মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ডিবি, বগুড়ার ইনচার্জ এর নেতৃত্বে ডিবি বগুড়া’র একটি চৌকস টিমের বিশেষ অভিযানে একাধিক মামলার পলাতক আসামী বগুড়া জেলার কাহালু উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কাহালু পৌরসভার সাবেক মেয়র ও তার পুত্র বগুড়া জেলার কাহালু উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও কাহালু উপজেলার সাবেক চেয়ারম্যানদ্বয়কে গ্রেফতার করা হয়েছে।

১২/০৪/২০২৫ খ্রিঃ ভোর ০৫.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা বগুড়ার একটি চৌকস টিম ঢাকা মেট্রোপলিটন এলাকাস্থ আদারব থানা এলাকা হইতে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রুজুকৃত মামলার পলাতক আসামী ১। আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ(৬০), পিতা- মৃত বেলাল উদ্দিন, ( সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ, কাহালু উপজেলা শাখা ও সাবেক মেয়র, কাহালু পৌরসভা,) ২। মোঃ হাসিবুল হাসান সুরুজ কবিরাজ (৪২), (সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ, কাহালু উপজেলা শাখা ও সাবেক উপজেলা চেয়ারম্যান, কাহালু উপজেলা) পিতা-মোঃ হেলাল উদ্দিন কবিরাজ, উভয় সাং-পাল্লাপাড়া, থানা-কাহালু, জেলা-বগুড়াদ্বয়কে বগুড়া জেলার সদর থানার মামলা নং-৪৭, তারখি-১৭ সপ্টেম্বের, ২০২৪ খ্রি., ধারা-143/302/34/109/114 The Penal Code, 1860; তৎসহ 3/5/6 The Explosive Substances Act, 1908; মামলায় গ্রেফতার করা হয়।

প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত আসামী ১। আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ(৬০), এর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ইতিপূর্বে হত্যা, বিষ্ফোরকসহ সর্বমোট ১০(দশ) টি এবং ২। মোঃ হাসিবুল হাসান সুরুজকবিরাজ (৪২), এর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ইতিপূর্বে হত্যা, বিষ্ফোরকসহ সর্বমোট ১০(দশ) টি মামলা রহিয়াছে।

প্রকাশ যে, গ্রেফতারকৃত আসামীদ্বয়কে উল্লেখিত মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd