মোঃ ইলিয়াছ খান ফরিদপুর জেলা প্রতিনিধি দৈনিক যুগান্তর বাংলাদেশ পত্রিকা:
ফরিদপুরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরাসরি অভিযানে গত ৭২ ঘণ্টায় মোট ৯৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ শনিবার (২০ ডিসেম্বর) রাতে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ, মোঃ শামছুল আজম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি আরো জানান গত ৭২ ঘণ্টায় ফরিদপুর জেলার বিভিন্ন থানা এলাকায় বিশেষ এ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলা ওয়ারেন্ট ভক্ত ও মাদকসহ বিভিন্ন মামলায় ৯৩ জন আসামের কে গ্রেফতার করা হয়েছে।
তবে তাৎক্ষণিকভাবে গ্রেফতার হওয়া আসামিদের নাম, পরিচয় প্রকাশ করা হয়নি, তিনি এ সময় আরো বলেন, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।