• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরী অনলাইন প্রেসক্লাবের (গঠনতন্ত্র) প্রকাশ ধর্মীয় ভিত্তিতে হিন্দু মুসলিম আলাদা করা যাবে না – আলি আসগার লবি ভাণ্ডারিয়ায় চুনের বস্তায় ইট, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কুমিল্লার চান্দিনার মাধাইয়া বাজারে হোসেন স্টোর থেকে ৫০ হাজার টাকার কাপড় চুরির অভিযোগ, সন্ধান পেতে সহযোগিতা কামনা কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ ডুমুরিয়ায় রাজস্ব খাতের অর্থায়নে উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় জুয়েলার্স ব্যবসায়ী নি/হ/ত, ঘাতক বাস পলাতক কুমিল্লায় নিহতদের স্মরণে ‘একুশে শারদ’, নানুয়াদিঘীর পাড়ে জ্বলে উঠল শ্রদ্ধার প্রদীপ নরসিংদীর শিবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন রায়ের বাজারে লালবাগ বিরিয়ানি হাউজের বিরুদ্ধে অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের অভিযোগ

ফরিদপুরের সালথায় ৫ মিনিটের ঝড়ো হাওয়ায় ৭ বসতঘর বিধ্বস্ত

Reporter Name / ২৫৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

মোঃ ইলিয়াছ খান ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের সালথায় টানা বৃষ্টির মধ্যে হঠাৎ মাত্র ৫ মিনিটের আকস্মিক ঝড়ে কৃষক ও দিনমজুরদের ৭টি বসন্ত ঘর বিধ্বস্ত হয়েছে। ভেঙ্গে গেছে অসংখ্য গাছপালা।
গতকাল বুধবার (১৮ জুন) রাত ৯ টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের দক্ষিণ আটপাড়া গ্রামে ঝড়ে এই ক্ষয়ক্ষতি হয়।
পাকিস্তানি বাসিন্দা মোঃ শাহ আলম জানান টানা বৃষ্টির মধ্যে বুধবার রাত ৯টার হঠাৎ দক্ষিণ আটঘর গ্রামে ভয়াবহ ঝরে আঘাত হানে। প্রচন্ড বেগে মাত্র পাঁচ মিনিটের ঝড়ের আঘাতে গ্রামের মিরাজ মোল্লা, সালাম শেখ, নুরু শেখ, কামরুল গাজী, সোহাগ গাজী, মিজান শেখ,ও বক্কার খানের সহ মোট ৭টি বসতঘর বিধ্বস্ত হয়েছে। কারো বসতঘরের টিনের চাল উড়ে গিয়েছে, আবার কারো ঘর মাটির সঙ্গে মিশে গিয়েছে। তিনি আরো জানান, ক্ষতিগ্রস্তরা সবাই কৃষক ও দিনমজুর। বসত ঘর ছাড়া গ্রামের অসংখ্য গাছপালা ভেঙ্গে উঠে গেছে। এতে ওইসব কৃষক ও দিনমজুরদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। খতিগ্রস্তরা কেউ কেউ খোলা আকাশের নিচে বসবাস করছে।
বৃহস্পতিবার ১৯শে জুন দুপুরে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতাউর রহমান বলেন, খবর পেয়ে ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় পুলিশ পাঠানো হয়েছিল। আমি নিজেও যাবো খোজ খবর নিয়েছি।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনিসুর রহমান বালী বলেন, আমরা আগে ঘটনাস্থল পরিদর্শন করতে যাব। তারপর ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd