মোঃ আজিজুর গাজী
জেলা প্রতিনিধি, বাগেরহাট
ফকিরহাটে বিশ্ব শোভন কর্ম দিবস ও আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ২০২৫ উপলক্ষে র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি আয়োজন করা হয়।
অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল—“গ্রামীণ নারী শ্রমিকের জন্য সামাজিক ন্যায়বিচার ও শোভন কর্ম পরিবেশ নিশ্চিত করা।”
কর্মসূচিটি আয়োজন করে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের নারী শ্রমিকদের জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় আইনি অধিকার প্রতিষ্ঠা, সামাজিক সুরক্ষায় প্রবেশাধিকারের সুযোগ সৃষ্টি এবং কমিউনিটি স্থিতিস্থাপকতা বৃদ্ধিকরণ প্রকল্প।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার সুমনা আইরিন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং অসংখ্য গ্রামীণ নারী শ্রমিক।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি ভোগ করছে গ্রামীণ নারী শ্রমিকরা। তাদের আইনি অধিকার, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি।
তারা আরও বলেন, শোভন কর্মপরিবেশ ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত হলে গ্রামীণ নারীরা দেশের অর্থনীতিতে আরও বড় ভূমিকা রাখতে পারবে।
র্যালি শেষে অংশগ্রহণকারীরা মানববন্ধন করেন এবং নারী শ্রমিকদের অধিকারের স্বীকৃতি ও সুরক্ষার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।