• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে মইনীয়া যুব ফোরামের মানববন্ধন, নিরাপত্তা নিশ্চিতের দাবি তানোরে অনুমতি ছাড়াই গভীর রাতে মাটি উত্তোলন: প্রশাসনের নীরবতায় ক্ষোভ সিলেটের দক্ষিণ সুরমা এলাকার কিনব্রিজের নিচে সুইপার কলোনী যেন ধীরে ধীরে পরিণত হচ্ছে মাদকের নিরাপদ আশ্রয়স্থলে   ডিবি (উত্তর) অভিযানে ১ কেজি ৫০০গ্রাম গাঁজাসহ ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়া জামগড়ার শীর্ষ সন্ত্রাসী হিমেল মীরকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ বুড়িচং এ ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রাজশাহীর তানোরে বাম্পার বোরো ফলন সোনালী স্বপ্নে বিভোর কৃষক, তবে দুশ্চিন্তায় বাজার ও মৎস্যজীবীরা বিদায় অনুষ্ঠানে আবেগঘন মুহূর্ত, ভান্ডারিয়ায় সংবর্ধিত অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ আনোয়ারায় তীব্র বিদ্যুৎ সংকট, দুর্ভোগে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা! ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফকিরহাটে ধর্ষণ মামলার আসামী যশোর থেকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ

Reporter Name / ১১৩ Time View
Update : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

রাসেল শেখ সুমন

ফকিরহাট উপজেলা প্রতিনিধি…

ফকিরহাটে এক নারী (২০) কে ধর্ষণ মামলার একমাত্র আসামী আব্দুর রহমান (২৫) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। তাকে ফকিরহাট মডেল থানার থেকে বুধবার (১০ ডিসেম্বর) সকালে বাগেরহাট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ধর্ষণ মামলার আসামী আব্দুর রহমান উপজেলার টাউন নওয়াপাড়া গ্রামের মানজাল হকের ছেলে। সে পেশায় ট্রাক চালক। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-৬) গতকাল রাতে যশোর সদর থেকে তাকে গ্রেপ্তার করে। পরে ফকিরহাট থানা পুলিশ গতরাতেই আসামীকে ফকিরহাট নিয়ে আসেন।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, মোংলা থানার বাসিন্দা ওই যুবতী নারীর (২০) এর মা দ্বিতীয় বিবাহ করে ফকিরহাটে বাসা ভাড়া করে বসবাস করেন। সে সূত্রে ভিকটিম ওই নারী প্রাইয় ফকিরহাটে মায়ের কাছে ফকিরহাটে আসেন। মায়ের ভাড়া বাড়ী যাতায়াতের পথে পাঁচ মাস আগে আসামী আব্দুর রহমান (২৫) এর সাথে তার পরিচয় হয়। পরবর্তীতে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে গত ৫ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত আসামী আব্দুর রহমান ওই নারীকে নিজের ঘরে রেখে ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করেন। এরপর ওই নারী বিয়ের জন্য বললে আসামী বিয়ে না করে ফকিরহাট বাসষ্ট্যান্ডে কৌশলে রেখে যান। পরবর্তীতে তিনি ওই নারীর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করেন বলে মামলায় উল্লেখ রয়েছে।

এ ঘটনায় গত ৯ নভেম্বর ফকিরহাট মডেল থানায় ওই নারী ধর্ষন মামলা দায়ের করেন। মামলা নং-৬। মামলার পর আসামী পালাতক ছিল। পরে র‌্যাবের অভিযানে আসামী আব্দুর রহমান গ্রেপ্তার হন।

আসামী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, ধর্ষন মামলার আসামী আব্দুর রহমানকে গ্রেপ্তারের পর প্রতিবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd