• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র আশুলিয়ায় থানা আহ্বায়ক কমিটি অনুমোদন ​বিষধর সাপের কামড়ে নিভল অসহায় জেলে বাবলুর জীবনপ্রদীপ তানোরে জমি নিয়ে সংঘর্ষের অভিযোগ লোহার সাবলের আঘাতে দু’জন আহত, পাঁচজনের বিরুদ্ধে থানায় অভিযোগ মাসাসের পক্ষ থেকে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা ‎ ​দৌলতখানে এমপি’র ঐচ্ছিক তহবিলের অনুদান, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত বিশ্বশান্তির আহ্বানে নিউইয়র্কে ‘ইন্টারন্যাশাল পিস কনফারেন্স-২০২৬’ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর উদ্বোধনে শুরু সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ ৮০ হাজার কোটি টাকার ঋণ ও শেয়ার জালিয়াতিতে চুপ্পুর কোম্পানিও জড়িত পদার্থে দুইটি ভুলের পর এবার রসায়ন পরীক্ষার ৮ সৃজনশীল এর ৪টিতেই ভুল শাহজালাল বিমানবন্দরের গেটের কাছে আগুন

প্রধানমন্ত্রীর উদ্বোধনে শুরু সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬

Reporter Name / ৩৯ Time View
Update : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

মোঃ শাহজাহান বাশার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা পদোন্নতি প্রক্রিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ কার্যক্রম ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।

রোববার (২৬ জুলাই) সেনাবাহিনী সদর দপ্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ পর্ষদের উদ্বোধন করেন। প্রথম পর্বের এই পদোন্নতি পর্ষদে বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল এবং লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল পদে পদোন্নতির জন্য যোগ্য কর্মকর্তাদের বিবেচনা করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার বক্তব্যে মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল শহীদ, যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালনকালে শহীদ ও আহত সেনাসদস্যদের প্রতিও শ্রদ্ধা জানান।

তিনি নির্বাচনী পর্ষদের সদস্যদের উদ্দেশে বলেন, পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শ বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে থেকে কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা, সততা, বিশ্বস্ততা, আনুগত্য এবং দায়িত্ব পালনের সক্ষমতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, স্থিতিশীলতা নিশ্চিত করা এবং দুর্যোগ মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানে বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। দেশের প্রয়োজনে সেনাবাহিনীর এই অবদানের জন্য তিনি সেনাপ্রধানসহ বাহিনীর সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান।

অনুষ্ঠানস্থলে পৌঁছালে প্রধানমন্ত্রীকে সেনাবাহিনী প্রধান এবং চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) স্বাগত জানান। এ সময় সেনাবাহিনী প্রধান প্রধানমন্ত্রীর ব্যস্ত সময়সূচির মধ্যেও অনুষ্ঠানে উপস্থিত থেকে নির্বাচনী পর্ষদের উদ্বোধন করায় তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম, পিএসসি, জি এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন এবং পরিদর্শন বইয়ে তাঁর মূল্যবান মন্তব্য লিপিবদ্ধ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd