• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কুমিল্লার বিভিন্ন উপজেলায় অর্ধশতাধিক পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ, পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী আমতলীতে চাওড়া নদীর কচুরিপানা অপসারণ বন্ধ কেন, জানতে চেয়ে জনতার সমাবেশ বিয়ের আগের দিন বর সৌমিকের মৃ/ত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ পরিবারের বেলকুচিতে রাস্তার পাশে তালগাছের চারা ও বীজ রোপণ কার্যক্রমের উদ্বোধন – পোরশায় পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে দস্যুতা, ২৪ ঘণ্টায় দুই আন্তজেলা ডাকাত গ্রেপ্তার মাগুরায় দুই দফায় ৩২ হাজার ইয়াবা উদ্ধার, মাদক কারবারের নেপথ্যে কারা? বীরগঞ্জে মাদকবিরোধী গণসমাবেশ: মাদক নির্মূলে কঠোর হুঁশিয়ারি এমপি মনজুরুল ইসলামের সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ ও শিক্ষা বৈঠক অনুষ্ঠিত সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান

পূর্বধলায় সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যান ওসি সহ ৪৮ জনের নাম উল্লেখ করে আদালতে লুটের মামলা

Reporter Name / ৩৮৩ Time View
Update : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

সাগর আহমেদ জজ,,
নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার পূর্বধলায় প্রায় ৫০ লাখ টাকার ইট লুটের অভিযোগে সাবেক সংসদ সদস্য (এমপি) ওয়ারেসাত হোসেন বেলালসহ ৪৮ জনের নাম উল্লেখ এবং আরও অজ্ঞাতনামা ৪০-৫০ জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) দেওটুকোন বাজারের ব্যবসায়ী নজরুল ইসলাম তালুকদার এ মামলা দায়ের করেন।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, পূর্বধলা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন, সাবেক যুবলীগ নেতা মাসুদ আলম টিপু, এমপির এপিএস ফেরদৌস আলম, জাহাঙ্গীর, কামরুজ্জামান উজ্জ্বল, সাবেক ইউপি চেয়ারম্যান, পুলিশের সদস্য, শিক্ষক এবং আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, নজরুল ইসলাম প্রায় এক কোটি টাকা বিনিয়োগ করে ইটভাটা স্থাপনের উদ্যোগ নেন এবং সরকারি নিয়ম মেনে প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন সংগ্রহ করেন। ইটভাটার খলা তৈরির জন্য তিনি রাস্তার পাশে প্রায় পাঁচ লাখ ইট সংরক্ষণ করেন।

অভিযোগ অনুযায়ী, সাবেক এমপি বেলাল ইটভাটা তৈরিতে বাধা দেন এবং নজরুল ইসলামের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় ২০১৭ সালের ২২ এপ্রিল সকালে এমপি বেলাল, তার সহযোগী ও স্থানীয় সন্ত্রাসীদের নিয়ে ইটখলায় হামলা চালান। এ সময় অস্ত্র উঁচিয়ে নজরুল ইসলাম ও তার পরিবারকে ভয়ভীতি দেখানো হয় এবং প্রকাশ্যে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ইট লুট করে নেওয়া হয়।

বাদী নজরুল ইসলাম বলেন, “ঘটনার পর দীর্ঘদিন ধরে আমি ন্যায়বিচারের জন্য চেষ্টা করছিলাম। কিন্তু প্রভাবশালীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি। এখন আইনের আশ্রয় নিয়েছি যা হয় আইনের মাধ্যমেই হবে।

বিভিন্ন ভাবি খোঁজ নেওয়ার পরেও অভিযুক্তদের সাথে কোন যোগাযোগ করা সম্ভব হয়নি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd