মোহাম্মদ ইকবাল হোসেন
৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভার আগে একটি র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফাবলিহা আনবার, বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান, থানা বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টিপু, সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির বাবুল, বিএনপি নেতা আবু নাছের ও আবদুর রহিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাখাওয়াত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আফরিনা আক্তার, উপজেলা প্রকৌশলী আলিফ আহমেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মান্নান, বিআরডিবি কর্মকর্তা রাসেল সরোয়ার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
এছাড়াও অনুষ্ঠানে বুড়িচং উপজেলা ছাত্রদলের সভাপতি পাখি, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়াসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুধীজন উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, গণতান্ত্রিক মূল্যবোধ, দেশপ্রেম এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় সকলের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা নতুন প্রজন্মের কাছে গণঅভ্যুত্থানের ইতিহাস ও চেতনা তুলে ধরার আহ্বান জানান।
অনুষ্ঠানটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।