• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ভায়া টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত দোসরদের ষড়যন্ত্র বন্ধেরহুঁশিয়ারি ……গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিএনপির বহিষ্কৃত নেতারা ফিরতে পারবেন দলে তালিকা প্রকাশ কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতাসহ আহত ২ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার যমুনায় যাচ্ছে এনসিপি প্রতিনিধিদল তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ তানোরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে আমন চাষিরা কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে মা-ছেলের মৃ/ত্যু, চিকিৎসাধীন আরও তিনজন সরকারি ফুলতলা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ আর নেই ফুলতলায় শিক্ষাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা ৫ ডিসেম্বর নির্বাচন, মনোনয়নপত্র বিক্রি শুরু ২৫ নভেম্বর

পিরোজপুর-২ আসন” মঞ্জুর দীর্ঘ ৩৮ বছরের রাজত্ব দখলে নিয়েছে বিএনপি

Reporter Name / ৪৯৬ Time View
Update : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

পিরোজপুর জেলা প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর দীর্ঘ ৩৮ বছরের দুর্গ ভেঙে প্রায় ৩০ বছর পরে পিরোজপুর-২ (ভান্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদ) সংসদীয় আসনে বিজয় লাভ করেছেন জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমন।

সংসদীয় আসন ১২৮ পিরোজপুর-২ আসনটিতে ১৯৮৬ প্রথম সংসদ সদস্য নির্বাচ হয় জাতীয় পার্টি থেকে মনিরুল ইসলাম মনির, পরে ১৯৮৮ সালে জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু সংসদ সদস্য নির্বাচিত হন।
এই আসনটি বেশিরভাগ সময় জাতীয় পার্টি (জেপি)’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর দখলেই ছিল।
মূলত এই আসনে তার রাজনৈতিক প্রভাবাধীন ছিল প্রায় ৩৮ বছর এই অঞ্চলের প্রতিনিধিত্ব করেন তিনি, যা ২৪ সালের নির্বাচনে তা ভেঙে যায়, শিষ্যর কাছে পরাজিত হন তিনি।
২০২৬ সনের ১২ ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ৩০ বছর পরে এই আসনটিতে
আহম্মদ সোহেল মনজুর সুমন ধানের শীষ প্রতীক নিয়ে বিজয় লাভ করেন।

নির্বাচনী ফলাফল বিশ্লেষণ করলে দেখা পিরোজপুর-২ আসনে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দা করলেও ভোটের লড়াই হয়েছে বিএনপি মনোনীত প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমন ও বাংলাদেশ জামায়েত ইসলামী মনোনীত প্রার্থী আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মেজো ছেলে শামীম সাঈদী।
বিএনপি মনোনীত প্রার্থী আহমদ সোহেল মঞ্জুর সুমন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লক্ষ ৫ হাজার ১ শত ৮৫ ভোট পেয়ে বিজয়ী হন
আর নিকটতম প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়েত ইসলামের মনোনীত প্রার্থী শামীম সাঈদী পেয়েছেন ৯৬ হাজার ৮ শত ৯৭ ভোট পেয়ে দ্বিতীয় হন।
অন্যান্য পাঁচজন প্রার্থী নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী মোট প্রাপ্ত বৈধ ভোটের আট ভাগের এক ভাগ এর কম ভোট পাওয়ায় জমানো হারান।

উল্লেখ্য ১৯৯৬ সালে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য নুরুল ইসলাম মঞ্জুর সুযোগ্য উত্তরসূরী আহমেদ সোহেল মনজুর সুমন বিএনপি থেকে মনোনয়ন পেয়ে ধানের শীষ প্রতীকে বিজয় লাভ করেন।

নবনির্বাচিত সংসদ সদস্য সোহেল মঞ্জুর সুমন বলেন
আগামী দিনের রাষ্ট্র পরিচালনায় বিএনপির সুনির্দিষ্ট কিছু পরিকল্পনা রয়েছে । আমরা সেটা বাস্তবায়ন করব এবং আজকে থেকে নির্বাচনে যে কমিটমেন্ট গুলো করেছি সেগুলো বাস্তবায়নে কাজ শুরু করব একই সাথে সবাইকে ধৈর্য ধরে বিএনপি’র এই পরিকল্পনায় অংশ নেওয়ার আহ্বান জানান সংবাদ সদস্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd