• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ভায়া টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত দোসরদের ষড়যন্ত্র বন্ধেরহুঁশিয়ারি ……গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিএনপির বহিষ্কৃত নেতারা ফিরতে পারবেন দলে তালিকা প্রকাশ কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতাসহ আহত ২ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার যমুনায় যাচ্ছে এনসিপি প্রতিনিধিদল তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ তানোরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে আমন চাষিরা কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে মা-ছেলের মৃ/ত্যু, চিকিৎসাধীন আরও তিনজন সরকারি ফুলতলা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ আর নেই ফুলতলায় শিক্ষাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা ৫ ডিসেম্বর নির্বাচন, মনোনয়নপত্র বিক্রি শুরু ২৫ নভেম্বর

নাব্যতা সংকটে শুমেশ্বরী, টিকে থাকার লড়াইয়ে মধ্যনগর বাজারের ঐতিহ্য

Reporter Name / ৪৯০ Time View
Update : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬

শিহাব মিয়া, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার পাশ দিয়ে প্রবাহিত শুমেশ্বরী নদী দিন দিন নাব্যতা হারিয়ে বিস্তীর্ণ চরে রূপ নিচ্ছে। প্রায় দেড়শ বছর আগে এই নদীকেন্দ্রিকভাবেই গড়ে ওঠে ঐতিহ্যবাহী মধ্যনগর বাজার। একসময় দেশের উল্লেখযোগ্য ধান আড়ৎ হিসেবে খ্যাত এ বাজার এখন নদীর সংকটের কারণে কঠিন বাস্তবতার মুখোমুখি।

নদীতে পানি কমে যাওয়ায় মৌসুমি নৌচলাচল প্রায় অচল হয়ে পড়েছে। ফলে বাজারের বাণিজ্যিক কর্মকাণ্ডে স্থবিরতা দেখা দিয়েছে। ধানসহ বিভিন্ন কৃষিপণ্য পরিবহনের প্রধান মাধ্যম ছিল এই নদীপথ। মুন্সিগঞ্জ, চাঁদপুর, ভৈরব, আশুগঞ্জ, জেলা শহর সুনামগঞ্জ ও নেত্রকোনার কলমাকান্দার সঙ্গে এ বাজারের বাণিজ্যিক যোগাযোগ অনেকাংশে নির্ভরশীল ছিল নদীর ওপর। কিন্তু হেমন্তের শুরুতেই পানি হ্রাস পেয়ে নদীর তলদেশ জেগে ওঠায় সৃষ্টি হচ্ছে বড় বড় চর, বাড়ছে দুর্ভোগ।

বর্তমানে একাধিক স্থানে পণ্য নামিয়ে নৌকা পরিবর্তন করে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। এতে পরিবহন ব্যয় ও সময়—দুটিই বেড়েছে। এর সরাসরি প্রভাব পড়ছে বাজারের সার্বিক লেনদেনে। নাব্যতা কমে যাওয়ায় কৃষিজমিতে সেচ ব্যবস্থাও ব্যাহত হচ্ছে; গভীর নলকূপ ও সাবমার্সিবল পাম্পের ওপর নির্ভরতা বাড়ছে। একই সঙ্গে আগাম বন্যার শঙ্কাও বাড়িয়েছে কৃষকদের উদ্বেগ।

স্থানীয় ব্যবসায়ী ও মাঝিদের ভাষ্যমতে, পৌষের মাঝামাঝি থেকে চৈত্র পর্যন্ত নদীর বিভিন্ন স্থানে পানি মারাত্মকভাবে কমে যায়। কোথাও কোথাও তলদেশ সম্পূর্ণ জেগে ওঠে। বড় নৌযান চলাচল তিন থেকে চার মাস বন্ধ থাকে। কিছু স্থানে জেগে ওঠা চরে ধান চাষও করা হচ্ছে, যা মূলত পশুখাদ্য হিসেবে ব্যবহৃত হয়।

মধ্যনগর বাজার আড়ৎকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বরুণ রায় বলেন, আগে এক নৌকায় এক হাজার মণেরও বেশি ধান পরিবহন করা যেত। এখন ছোট নৌকায় ভাগ করে আনতে হয় এবং মাঝপথে নৌকা বদল করতে হয়। এতে খরচ ও সময়—দুটোই বেড়েছে।

নৌকার মাঝি মোঃ শফিক মিয়া জানান, অনেক স্থানে নদী এতটাই ভরাট হয়েছে যে নৌকা টেনে নিতে হয়। বারবার মালামাল ওঠানামা করায় পণ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং শ্রম ব্যয়ও বেড়ে যাচ্ছে।

মুদি ব্যবসায়ীরা বলেন, পরিবহন ব্যয় প্রায় দ্বিগুণ হওয়ায় পণ্যের দামে তার প্রভাব পড়ছে। এতে ক্রেতাদের সঙ্গে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।

স্থানীয়দের মতে, নদীপথই ছিল মধ্যনগর বাজারের প্রাণশক্তি। কম খরচে বৃহৎ পরিসরে পণ্য পরিবহনের সুযোগ থাকায় বাজারটি দেশের গুরুত্বপূর্ণ ধান আড়ৎ হিসেবে পরিচিতি লাভ করে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে অনেক পাইকার বিকল্প বাজারের দিকে ঝুঁকছেন। নদী রক্ষা না করা গেলে বাজারও টিকবে না। যেভাবে চর বাড়ছে, তাতে অচিরেই নৌচলাচল পুরোপুরি বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।

মধ্যনগর বাজার বণিক সমিতির সভাপতি মোঃ আবুল বাশার বলেন, নদীর নাব্যতা হ্রাসের কারণে কৃষি ও বাণিজ্য—উভয় খাতই ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষিপণ্য পরিবহনে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। দ্রুত খননকাজ শুরু না হলে বাজারের ঐতিহ্য ও অর্থনৈতিক গুরুত্ব মারাত্মকভাবে কমে যাবে। শুমেশ্বরী ও গুমাই নদী খনন করে কংস নদীর সঙ্গে সংযোগ স্থাপন করা এখন সময়ের দাবি। এতে হাওরাঞ্চলের কৃষি সুরক্ষা জোরদার হবে, সেচব্যবস্থা উন্নত হবে এবং বন্যা ঝুঁকি কমবে। পাশাপাশি মধ্যনগর বাজারও নতুন করে বাণিজ্যিক গতি ফিরে পাবে।

এ বিষয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সুনামগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোঃ মামুন হাওলাদার জানান, জেলার ১৯টি নদী খননের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ১২টি নদী সমন্বিত ড্রেজিং প্রকল্পে অন্তর্ভুক্ত হয়েছে এবং শুমেশ্বরী নদীও সেই তালিকায় আছে। অনুমোদন মিললেই খননকাজ শুরু করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd