মো:সাঈদী হোসেন,
নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি,কুড়িগ্রাম
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় নতুন যোগদান করা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা শাহনুর জামানের পরিচিতি ও স্বাগত অনুষ্ঠানের আয়োজন করেছে। উপজেলা পরিষদ চত্বরে আয়োজন করেছে। নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো:ওমর ফারুক ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।উক্ত অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় রাজনৈতিক ব্যক্তি,সমাজ সেবক,এবং উপজেলার সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে শুভেচ্ছা জানান এবং তাঁর প্রশাসনিক দায়িত্ব পালনে সহায়তা করার আশ্বাস দেন। নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা শাহনুর জামান উপজেলায় প্রশাসনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।উপজেলা প্রশাসন আশা করছে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তার যোগদানের ফলে উপজেলা প্রশাসনের মান উন্নত হবে এবং স্থানীয় জনগন আরো দ্রুত সেবা পাবেন।