মোঃ ফারুক সরকার:
জেলা প্রতিনিধি, বগুড়া
বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের *নগর আজিরন রাবেয়া মহিলা আলিম মাদ্রাসা* ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। সদ্য গঠিত এড হক কমিটির সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন তাশফিকুর রহমান পাভেল—যিনি শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান শিশুর পুত্র। কিন্তু এখানেই শেষ নয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মতিউর রহমান শিশুর অতীত রাজনীতির সঙ্গে নিষিদ্ধ ঘোষিত একটি ইসলামীক রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা ছিল বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে বাংলাদেশে সদ্য নিষিদ্ধ আওয়ামী লীগের ছায়ায় এসে রাজনৈতিক পুনর্বাসনের চেষ্টা চালিয়ে গেছেন তিনি, এবং এখন সেই পথেই এগোচ্ছেন তার পুত্র তাশফিকুর রহমান পাভেল।

এলাকাবাসী আরো জানান,এই পরিবার ছাড়া এলাকাবাসীর এই প্রতিষ্ঠানের দিকে চোখ তুলে তাকানো নিষেধ করেছিল । নিষিদ্ধ ঘোষিত সংগঠন আমরুল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মতিউর রহমান সরকার শিশু ও তার পুত্র তাশফিকুর রহমান পাভেল।
এই প্রক্রিয়ায় একটি নারী শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনৈতিক পুনর্বাসনের হাতিয়ার বানানোয় ক্ষুব্ধ স্থানীয় সচেতন মহল। তাদের প্রশ্ন—যে মাদ্রাসার অধ্যক্ষ রয়েছেন অথচ তা প্রকাশ করা হয়নি, তাকে গোপনে সভাপতির মতো শীর্ষ পদে বসানো কতটা স্বচ্ছ প্রক্রিয়া?
বিশেষজ্ঞরা বলছেন, আওয়ামী লীগে নিষিদ্ধ দলের ছায়াপাত শুরু হলে আদর্শগতভাবে দলটি দুর্বল হয়ে পড়েছে বিদায় এখন তারা হানা দিয়েছে স্কুল প্রতিষ্ঠান গুলোতে। শুধু তাই নয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলো দলীয় ও গোষ্ঠীগত স্বার্থের বলি হয়ে পড়বে।
এখনই থামাতে হবে শিক্ষা প্রতিষ্ঠানে নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ পুনর্বাসনের এই রাজনীতি।