• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ভায়া টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত দোসরদের ষড়যন্ত্র বন্ধেরহুঁশিয়ারি ……গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিএনপির বহিষ্কৃত নেতারা ফিরতে পারবেন দলে তালিকা প্রকাশ কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতাসহ আহত ২ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার যমুনায় যাচ্ছে এনসিপি প্রতিনিধিদল তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ তানোরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে আমন চাষিরা কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে মা-ছেলের মৃ/ত্যু, চিকিৎসাধীন আরও তিনজন সরকারি ফুলতলা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ আর নেই ফুলতলায় শিক্ষাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা ৫ ডিসেম্বর নির্বাচন, মনোনয়নপত্র বিক্রি শুরু ২৫ নভেম্বর

ধামরাইয়ে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কর্মসূচি: সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা সভা

Reporter Name / ২৭০ Time View
Update : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

মাহবুবুল আলম রিপন

স্টাফ রিপোর্টার

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে “নিরাপদ সড়ক চাই (নিসচা)” ধামরাই উপজেলা শাখার উদ্যোগে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য— “নো হেলমেট, নো ফুয়েল”, অর্থাৎ হেলমেট ছাড়া কোনো মোটরসাইকেল চালক বা আরোহীকে জ্বালানি সরবরাহ করা হবে না।

এই কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকালে ধামরাইয়ের কে এন্ড কিউ সিএনজি পাম্পে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মামনুন হক অনিক।

বিশেষ অতিথি ছিলেন সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সালেহ আহমেদ।

সভায় সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই ধামরাই উপজেলা শাখার সভাপতি এম এ নাহিদ, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন সহ-সভাপতি নজরুল ইসলাম, স্থানীয় সাংবাদিক, পরিবহন শ্রমিক প্রতিনিধি, চালক ও এলাকাবাসীসহ অনেকে।

সভায় বক্তারা বলেন, দেশে প্রতিদিন অসংখ্য মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে, যার প্রধান কারণ অসচেতনতা ও ট্রাফিক আইন অমান্য করা। দুর্ঘটনা রোধে চালক, যাত্রী ও পথচারী— সবাইকে দায়িত্বশীল হতে হবে।

তারা আরও বলেন, নিয়ম মেনে যানবাহন চালানো, হেলমেট ও সিটবেল্ট ব্যবহার, এবং মাদকমুক্ত ড্রাইভিংয়ের বিকল্প নেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন হক অনিক তার বক্তব্যে বলেন,

“প্রত্যেক জীবনের মূল্য অমূল্য। আমরা যদি একটু সচেতন হই, তাহলে অনেক প্রাণ রক্ষা সম্ভব। নিরাপদ সড়ক গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।”

সভা শেষে মোটরসাইকেল চালকদের মাঝে হেলমেট ব্যবহারের গুরুত্ব সম্পর্কে লিফলেট বিতরণ করা হয়।

আগামী এক মাস ধামরাইয়ের বিভিন্ন স্থানে “নিরাপদ সড়ক চাই” সংগঠনটি ধারাবাহিকভাবে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd