• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে বোয়ালেরডারা কবরস্থানের জমি ক্রয়ে ১০ হাজার টাকা অনুদান দিলেন হাজী সোহেল আসন্ন নাগেশ্বরী পৌরসভা নির্বাচন: মেয়র পদপ্রার্থী আজিজুল হকের নির্বাচনী গণসংযোগ শিবরামপুরে অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রীতি ফুটবল ম্যাচ ও পাবলিক কমিউনিটি সেন্টারের শুভ উদ্বোধন কুড়িগ্রামের কচাকাটায় ৩৮ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টে জয়পুরহাট সদর উপজেলাকে হারিয়ে কালাই উপজেলা চ্যাম্পিয়ন সিলেটের দক্ষিণ সুরমায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে যুবক খুন ভান্ডারিয়ায় পৃথক অভিযানে মাদক মামলার ২ আসামি গ্রেফতার, বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার অনুষ্ঠিত, শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান নাগেশ্বরীতে বকুলতলা সর্বজনীন দুর্গামন্দিরের বেহাল অবস্থা, সংস্কারের দাবি ভিটেহীন বৃদ্ধা এজি বেগমের মাথা গোঁজার ঠাঁই: ঘর সম্পন্ন ও স্যানিটেশন সুবিধায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান

দক্ষিণ সুরমায় মাদক ও জুয়ার আস্তানায় পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত

Reporter Name / ২৪৩ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

আহমেদ আকবর

দক্ষিণ সুরমা থানা প্রতিনিধি সিলেট

সিলেটের দক্ষিণ সুরমা থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মো. আশরাফুজ্জামান দায়িত্ব গ্রহণের পর থেকেই মাদক, জুয়া এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জোরালো অভিযান পরিচালনা করে আসছে থানা পুলিশ। তার নেতৃত্বে দক্ষিণ সুরমা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় ধারাবাহিকভাবে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।
গত ১১ তারিখ দক্ষিণ সুরমা থানার চৌকস কর্মকর্তাদের সমন্বয়ে এবং সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)-এর সদস্যদের সহযোগিতায় একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে এলাকার বিভিন্ন স্পর্শকাতর স্থানে তল্লাশি ও নজরদারি কার্যক্রম চালানো হয়।
অভিযানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন ওয়ারেন্ট অফিসার রাজীব মোহন দাশ। লাউয়াই পুলিশ বক্সের ইনচার্জ মো:মামুনুর রশীদ এবং দক্ষ ও চৌকস কর্মকর্তা অরুণ কুড়ি। এছাড়াও আরও কয়েকজন কর্মকর্তা অভিযানে অংশ নিয়ে অপরাধ দমনে সক্রিয় ভূমিকা রাখেন।
পুলিশ সূত্রে জানা যায়, দক্ষিণ সুরমা এলাকাকে মাদক, জুয়া ও সন্ত্রাসমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। স্থানীয় বাসিন্দারা পুলিশের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কঠোর অবস্থানের প্রশংসা করেছেন।
ওসি মো. আশরাফুজ্জামান বলেন, “মাদক, জুয়া ও অপরাধের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযান চলমান থাকবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। আইন-শৃঙ্খলা রক্ষায় আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd