• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে লাখো মানুষের জশনে জুলুস মহানবী (দ.)-এর আদর্শ অনুসরণে সমাজ ও রাষ্ট্রে ন্যায়বিচার, সহমর্মিতা ও পারস্পরিক সৌহার্দ্য প্রতিষ্ঠার আহ্বান — শাহ সুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজাসহ মো. জাহিদুল ইসলাম কে গ্রেফতার করেছে পুলিশ নিরাপদ খুলনা চাই ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত কুমিল্লায় ‘খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ-আন্দোলন গড়ে তুলুন’ শীর্ষক উলামা ও সুধী সমাবেশ তানোরে আনসার-ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কদমতলী টার্মিনালে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মর/দেহ উদ্ধার, নাগেশ্বরীতে মেধাবী শিক্ষার্থী বিত্তের মরদেহ উদ্ধার ধামসোনার হুব্বে রাসূল ফাউন্ডেশনের উদ্যোগে সিরাতুন্নবী কনফারেন্স ও প্রতিযোগিতা অনুষ্ঠিত মধ্যরাতে মোটরসাইকেলে ‘নিথর’ তরুণীর দৃশ্য নিয়ে উদ্বেগ গোলাপগঞ্জে ৬৮৯ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দক্ষিণ চট্টগ্রামে ডুমুরিয়া-রুদুরা শাহী জামে মসজিদ পুনর্নির্মাণ কাজের উদ্বোধন

Reporter Name / ৪৯৮ Time View
Update : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬

 

সুশান্ত শীল, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:

 

দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারায় ডুমুরিয়া-রুদুরা শাহী জামে মসজিদ পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

গতকাল শুক্রবার (৩০ জানুয়ারি) বাদে জু’মা পুনঃনির্মাণ কাজের উদ্বোধন করেন রুদুরা গ্রামের লন্ডন প্রবাসী সাখাওয়াত হোসেন মহসিন। এসময় দুই গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মসজিদ ব্যবস্থা কমিটি জানায়, মসজিদের প্রাক্কলিত নির্মাণ ব্যয় ধরা হয়ে এক কোটি ৫৩ লাখ টাকা। নতুন নকশায় আনোয়ারার ঐতিহ্যবাহী এই মসজিদকে দৃষ্টিনন্দন এবং আইকনিক মসজিদ হিসেবে গড়ে তোলা হবে। নির্মাণ শেষ হলে মসজিদে একসাথে পাঁচশত মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। সেই লক্ষ্যে মসজিদ নির্মাণের কাজ শুরু হচ্ছে। দেশের ও দেশের বাইরের ধর্মপ্রাণ ব্যক্তিদের থেকে ফান্ড সংগ্রহের মাধ্যমে এই আইকনিক মসজিদ নির্মাণের কাজ সম্পন্ন করা হবে।

মসজিদের নকশা, বাজেট ও প্রকল্প বাস্তবায়নের যাবতীয় তথ্য তুলে ধরেন ইঞ্জিনিয়ার মো. আবদুল কাইয়ূম।

মসজিদ কমিটির সভাপতি নজির হোসেন মেম্বারের সভাপতিত্বে সেক্রেটারি অধ্যাপক মো. আখতার হোছাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মো. খোরশেদ আলম, সাংবাদিক সরোজ আহমেদ, বেসরকারি কারা পরিদর্শক জোবাইরুল আলম মানিক।

মসজিদের নকশা দৃষ্টিনন্দন হয়েছে মন্তব্য করে বক্তারা বলেন, ডুমুরিয়া-রুদুরা মানুষের মন অনেক বড়, আশা করি সকলের সহযোগিতায় শাহী জামে মসজিদকে আইকনিক মসজিদে রূপান্তরিত করতে কষ্ট হবে না। সবার পক্ষ থেকে মসজিদ নির্মাণে যতটুকু সহায়তা প্রয়োজন তা সাধ্যমত করা হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন সৈয়দ মো. মুছা, মনছপ আলী, শাহজালাল, মাওলানা মো. ইউনুস, আবুল মনসুর, মাওলানা মো. আব্বাস উদ্দিন আনোয়ারী, ফসিউল আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd