• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মাগুরায় নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে সেমিনার ও পুরস্থার বিতরণ অনুষ্ঠান নওগাঁর পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন গ্রেপ্তার সংবাদ প্রকাশের পর আদমদীঘিতে পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে বুশরা, বৈশাখীসহ ১৩ চালকলকে শোকজ মাগুরা জেলায় মোহাম্মদপুর উপজেলায় ইট ভাটার পরিবেশ মন্ত্রণালয়ের আইন লঙ্ঘনের অভিযোগে তিনটির ভাটায় জরিমান কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় কচাকাটায় সোনালী ব্যাংক পিএলসি শাখা বাস্তবায়নের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচী অনুষ্ঠিত বাঁশখালীতে বন্যার্তদের পাশে দাঁড়ানো সংগঠন ও মানবতার ফেরিওয়ালাদের সংবর্ধনা দেবে প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন আসন্ন নাগেশ্বরী পৌরসভায় কে হচ্ছেন পরবর্তী মেয়র? নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে জমজমাট ফুটবল ফাইনাল ফকিরহাট কেন্দ্রীয় কালীমন্দিরে সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত

দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলীতে আগুনে পুড়ে ছাই ৬ বসত ঘর, নারীসহ দগ্ধ ৩

Reporter Name / ৩১৩ Time View
Update : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

সালমান চৌধুরী,বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :

দক্ষিণ চট্টগ্রামের উপজেলা কর্ণফুলীতে অগ্নিকাণ্ডে ৬টি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় নারীসহ আগুনে দগ্ধ হয়েছেন তিন জন। গত বৃহস্পতিবার ১৭ এপ্রিল দিবাগত রাত ৩টার দিকে উপজেলার শিকলবাহা ৪ নম্বর ওয়ার্ডের শাহ অহিদিয়া পাড়ার মৌলানা হাসেমের বাড়িতে এ ঘটনা ঘটেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিকলবাহা ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মোঃ আবু তালেব।

সূত্রেজানা যায়,
আগুনে দগ্ধকৃতরা হলেন – ঐ এলাকার মো. ইব্রাহিম (৫০), মো. শফিক (৪৭) এবং তাদের মা লায়লা বেগম (৭০)। তবে প্রাথমিক চিকিৎসা নিয়ে লায়লা বেগম বাড়িতে ফিরলেও তার দুই ছেলে ইব্রাহিম ও শফিক চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়। অগ্নিকাণ্ডে ৬টি অর্ধপাকা বসতঘর পুড়ে ছাই হয়েগেছে।

এ ঘটনায় আনুমানিক ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

আহত মো. শফিক জানান, তাদের পরিবারে সবাই ঘুমিয়ে ছিলেন। আগুনের তাপে তাদের ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠেই দেখেন দাউ দাউ করে আগুন জ্বলছে। আমরা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তখন পাশের গোয়াল ঘর থেকে গরু বের করতে গিয়ে শফিক ও তার ভাই ইব্রাহীমের শরীরের কয়েকটি স্থান পুড়ে যায়। তারা এখন চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন বলে জানান। দ্রুত দু’জনের অপারেশন হবে বলে জানান।

কর্ণফুলী মডেল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সাইদুজ্জামান বলেন, খবর পেয়ে পৌনে দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মূলত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এ ঘটনায় দুইজন আহত হয়। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে অনেকগুলো নগদ টাকা পুড়ে গেছে।
তিনি আরও বলেন, ঘটনাস্থলের রাস্তাগুলো ছোট হওয়ায় সেখানে পৌঁছাতে আমাদের অনেকটা ব্যাক পেতে হয়।

রিপোর্ট : সালমান চৌধুরী,বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম।
তাং: ১৮/০৪/২৫ইং।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd