• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কুমিল্লার বিভিন্ন উপজেলায় অর্ধশতাধিক পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ, পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী আমতলীতে চাওড়া নদীর কচুরিপানা অপসারণ বন্ধ কেন, জানতে চেয়ে জনতার সমাবেশ বিয়ের আগের দিন বর সৌমিকের মৃ/ত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ পরিবারের বেলকুচিতে রাস্তার পাশে তালগাছের চারা ও বীজ রোপণ কার্যক্রমের উদ্বোধন – পোরশায় পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে দস্যুতা, ২৪ ঘণ্টায় দুই আন্তজেলা ডাকাত গ্রেপ্তার মাগুরায় দুই দফায় ৩২ হাজার ইয়াবা উদ্ধার, মাদক কারবারের নেপথ্যে কারা? বীরগঞ্জে মাদকবিরোধী গণসমাবেশ: মাদক নির্মূলে কঠোর হুঁশিয়ারি এমপি মনজুরুল ইসলামের সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ ও শিক্ষা বৈঠক অনুষ্ঠিত সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান

দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারায় বিএনপির সংঘর্ষের ঘটনায় ৪ মামলা গ্রেপ্তার ৭

Reporter Name / ৩০৫ Time View
Update : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

সালমান চৌধুরী,বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :

দক্ষিণ চট্টগ্রামের উপজেলা
আনোয়ারায় বিএনপি ২ গ্রুপের সংঘর্ষের ঘটনায় গত সোমবার আনোয়ারা থানায় এই ৪টি মামলা রেকর্ড হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়। এদিকে এ সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত সোমবার রাতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন, আবুল কালাম আজাদ (৫৩, নুরুল আবছার (৫৫), মোহাম্মদ কাসেম (৪৫), এরফানুর (৩১), মো. আরফাত (২৬), মো. শফিউল আলম (২৬) ও মো. মোস্তাক আহমেদ (৫৫)।

আনোয়ারা থানা ও মামলার এজাহার সূত্রে জানা যায়, রবিবার মধ্যরাতে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙের সামনে বিএনপির ২ গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৩ পুলিশ সদস্যসহ আনুমানিক ১৫ জন আহত হয়। এ সময় মোস্তাফিজুর রহমান নামের এক যুবক অপহরণের শিকার হয়।

পরবর্তীতে সোমবার সকালে তাকে একপক্ষ দেশীয় অস্ত্র দিয়ে থানায় হস্তান্তর করে। এ ঘটনায় মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মোফাজ্জেল হোসেন জুয়েল, মো. বুরহান উদ্দিন, গাজি মুহাম্মদ ফোরকান, জিয়াউল কাদের জিয়া, রবিউল ইসলাম নয়ন, মো. আরফাতসহ অজ্ঞাতনামা ৭/৮ জনের বিরুদ্ধে অপহরণ মামলা করা হয়। একই সাথে মোস্তাফিজুর রহমানকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

এদিকে সংঘর্ষের ঘটনায় আহত উপজেলা বিএনপির সদস্য আব্দুল গফুর সওদাগর বাদী হয়ে মো. ছাদেক (৫৩) নুরুল কবির রানা (৩৬), মো. এরশাদ (৩৪), সাহেদ খান রিপন (৩৪), মঈন উদ্দীন (৩২), রফিক (৪০), মিজান (৩৩), জীবন (২৫), আবুল কালাম (৪৫), নুর উদ্দিন বাল্লা (৩৫), মারুফ (২৭), বেলাল (২৮)সহ অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এছাড়া পুলিশের ওপর হামলা এবং সহিংসতার ঘটনায় এসআই জুয়েল মিয়া বাদী হয়ে গাজী মুহাম্মদ ফোরকান, জিয়াউল কাদের জিয়া, রবিউল ইসলাম নয়ন, মোশাররফ হোসেন সোহেল, মো. হোসেন, রাশেদ ইকবাল, ফরহাদ করিমসহ অজ্ঞাতনামা ১০০/১২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। একই সাথে এসআই জুয়েল মিয়া বাদী হয়ে অবৈধ অস্ত্র সংরক্ষণের দায়ে মোহাম্মদ ফোরকান (৪২) ও জিয়াউল কাদের জিয়া (৪০) এর বিরুদ্ধে মামলা মামলা দায়ের করেন।

এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, বিএনপির ২ গ্রুপে সংঘর্ষ, পুলিশের ওপর হামলা, অপহরণ ও অবৈধ অস্ত্র রাখার দায়ে পৃথক চারটি মামলা হয়েছে। সাতজনকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় গুরুত্বপূর্ণ স্থাপনা ও সড়কগুলোতে পুলিশের টহল জোরদার করা হয়েছে। পুলিশের অভিযান অব্যাহত আছে।

রিপোর্ট : সহ-সম্পাদক,দৈনিক যুগান্তর বাংলাদেশ ।
তাং: ২৩/০৪/২৫ ইং।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd