• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ভায়া টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত দোসরদের ষড়যন্ত্র বন্ধেরহুঁশিয়ারি ……গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিএনপির বহিষ্কৃত নেতারা ফিরতে পারবেন দলে তালিকা প্রকাশ কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতাসহ আহত ২ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার যমুনায় যাচ্ছে এনসিপি প্রতিনিধিদল তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ তানোরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে আমন চাষিরা কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে মা-ছেলের মৃ/ত্যু, চিকিৎসাধীন আরও তিনজন সরকারি ফুলতলা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ আর নেই ফুলতলায় শিক্ষাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা ৫ ডিসেম্বর নির্বাচন, মনোনয়নপত্র বিক্রি শুরু ২৫ নভেম্বর

তানোর কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজে প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আতাউর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

Reporter Name / ৩১৬ Time View
Update : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

হামিদুর রহমান, তানোর রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর তানোরের কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আতাউর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে কলেজ চত্বরে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বিপুল উৎসাহ উদ্দীপনায় অংশ নেন। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও কোয়েল হাট কলেজের অধ্যাপক মজিবুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন মোহনপুর বসন্ত কেদার ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মফিজ উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন। তিনি তার বক্তব্যে অধ্যক্ষ আতাউর রহমানের দীর্ঘদিনের শিক্ষা বিস্তার ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষার্থীদের সৎ, দক্ষ ও মানবিক সমাজ গঠনে সহায়ক হওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—তানোর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সরনজাই ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক
জেলা বিএনপির সদস্য, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান
তানোর পৌর যুবদলের সাবেক সভাপতি ও কাউন্সিলর আব্দুল মান্নান, তানোর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা
পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গাফফার মেম্বার
জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম অরণ্য কুসুম
উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোর্তুজা
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আলী জিন্নাহ
পাঁচন্দর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক লুৎফর রহমান
প্রমুখ।

তারা তাদের বক্তব্যে জানান—অধ্যক্ষ আতাউর রহমান কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে এলাকায় নারীশিক্ষার অগ্রযাত্রা শুরু করেন। তার দায়িত্বকালীন সময়ে কলেজটি শিক্ষার মান, শৃঙ্খলা ও পরিচালনার ক্ষেত্রে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। বিদায় সংবর্ধনা উপলক্ষে অধ্যক্ষ আতাউর রহমান আবেগাপ্লুত কণ্ঠে বলেন,
“আমি আমার দীর্ঘ কর্মজীবনে শিক্ষার্থীদের কল্যাণে সর্বোচ্চ চেষ্টা করেছি। এ কলেজ আমার সন্তানের মতো। সকলের ভালোবাসা, সহযোগিতা ও সম্মান আমাকে আজীবন অনুপ্রাণিত করবে।”
অনুষ্ঠানে শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও স্মারক প্রদান করেন। কলেজ ক্যাম্পাসে ছিল উৎসবমুখর পরিবেশ। বক্তারা সমাজের সামগ্রিক উন্নয়নে নারীশিক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং বিদায়ী অধ্যক্ষের সুস্থ ও শান্তিময় ভবিষ্যৎ কামনা করেন।
এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটি তানোরের স্থানীয় শিক্ষাঙ্গন ও সমাজে উল্লেখযোগ্য একটি আবেগঘন মুহূর্ত হয়ে থাকবে। অধ্যক্ষ আতাউর রহমানের অবদানকে স্বীকৃতি জানিয়ে বক্তারা আশা প্রকাশ করেন—তার রেখে যাওয়া নেতৃত্ব ও কাজের ধারাবাহিকতা ভবিষ্যতেও কলেজকে সামনে এগিয়ে নেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd