• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ভায়া টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত দোসরদের ষড়যন্ত্র বন্ধেরহুঁশিয়ারি ……গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিএনপির বহিষ্কৃত নেতারা ফিরতে পারবেন দলে তালিকা প্রকাশ কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতাসহ আহত ২ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার যমুনায় যাচ্ছে এনসিপি প্রতিনিধিদল তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ তানোরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে আমন চাষিরা কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে মা-ছেলের মৃ/ত্যু, চিকিৎসাধীন আরও তিনজন সরকারি ফুলতলা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ আর নেই ফুলতলায় শিক্ষাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা ৫ ডিসেম্বর নির্বাচন, মনোনয়নপত্র বিক্রি শুরু ২৫ নভেম্বর

তানোরে সাবেক মেয়র মরহুম শীষ মোহাম্মদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ২০৬ Time View
Update : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

হামিদুর রহমান,

তানোর, (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, তানোর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং তানোর উপজেলার মুন্ডমালা পৌরসভার প্রতিষ্ঠাতা সাবেক মেয়র মরহুম শীষ মোহাম্মদের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৩টায় তানোর উপজেলার কলমা গ্রামের এতিম খানায় এতিমদের নিয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করে তানোর উপজেলা ছাত্রদল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম শীষ মোহাম্মদের বড় ছেলে জাহাঙ্গীর আলম, যিনি রাজশাহী জেলা যুবদলের সদস্য ও তানোর উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন—
রায়হান হক রায়হান, যুগ্ম আহ্বায়ক, তানোর উপজেলা যুবদল,মোতালেব হোসেন, সদস্য সচিব, তানোর উপজেলা ছাত্রদল
মনিরুল ইসলাম পাতানু, সাধারণ সম্পাদক, কলমা ইউনিয়ন ছাত্রদল
আব্দুল বাশির, সভাপতি, কলমা ইউপি ৬ নং ওয়ার্ড যুবদল


রুবেল হোসেন, সভাপতি, ৯ নং ওয়ার্ড যুবদল,সাইদুর রহমান ও সজিব আহমেদ, কামারগাঁ ইউনিয়ন ছাত্রদল নেতা,রিমন আহমেদ রাজু ও টুটুল, পাচন্দর ইউনিয়ন ছাত্রদল
রনি, আজিম, সাগর, আলামিন, ছাত্রনেতা, কলমা ইউনিয়ন ছাত্রদল
ইন্তাজ আলী, সভাপতি, কলমা ইউপি ৫ নং ওয়ার্ড বিএনপি
বিএনপি নেতা আপেল, আমানুল্লাহ আমান, রাকিবসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসী।
মাহফিলে বক্তারা বলেন, মরহুম শীষ মোহাম্মদ ছিলেন তানোর উপজেলার একজন নিবেদিতপ্রাণ রাজনৈতিক নেতা ও সমাজসেবক। তিনি জীবদ্দশায় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তার যোগ্য নেতৃত্ব এবং রাজনৈতিক দায়িত্বশীলতা আজও মানুষের হৃদয়ে স্মরণযোগ্য হয়ে আছে।
পরিশেষে মরহুম শীষ মোহাম্মদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া শেষে এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।
স্থানীয় নেতাকর্মীরা জানান, প্রতিবছর এই দিনে মরহুম নেতার আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল আয়োজন করা হয় এবং এতিম–দুঃস্থদের জন্য খাদ্য বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd