• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ভায়া টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত দোসরদের ষড়যন্ত্র বন্ধেরহুঁশিয়ারি ……গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিএনপির বহিষ্কৃত নেতারা ফিরতে পারবেন দলে তালিকা প্রকাশ কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতাসহ আহত ২ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার যমুনায় যাচ্ছে এনসিপি প্রতিনিধিদল তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ তানোরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে আমন চাষিরা কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে মা-ছেলের মৃ/ত্যু, চিকিৎসাধীন আরও তিনজন সরকারি ফুলতলা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ আর নেই ফুলতলায় শিক্ষাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা ৫ ডিসেম্বর নির্বাচন, মনোনয়নপত্র বিক্রি শুরু ২৫ নভেম্বর

তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে দুই বছরের শিশু সাজিদের মর্মান্তিক মৃত্যু

Reporter Name / ৩৫১ Time View
Update : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

হামিদুর রহমান,

তানোর রাজশাহী প্রতিনিধি :

রাজশাহীর তানোরে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে নিখোঁজ হওয়ার ৩২ ঘণ্টা পর দুই বছরের শিশু সাজিদকে অচেতন অবস্থায় উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত বাঁচানো গেল না। তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ১০টার দিকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। সেখানে উপস্থিত তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান ঘটনাটি নিশ্চিত করেছেন।

শিশুটি বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তানোরের পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে একটি পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা উদ্ধার চেষ্টা শুরু করলেও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।


খবর পেয়ে ফায়ার সার্ভিসের তানোর, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী সদর স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে উদ্ধার কাজে অংশ নেয় মোট আটটি ইউনিট।
শিশুটিকে বাঁচিয়ে রাখতে গর্তে পাইপের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হয়। একই সঙ্গে গর্তের পাশ থেকে এক্সকেভেটর দিয়ে মাটি খনন শুরু করে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার দিনভর তিনটি এক্সকেভেটর ও বিপুল সংখ্যক ফায়ার সার্ভিস সদস্য টানা খনন কাজ চালিয়ে যায়। ৫৫ ফুট মাটি খনন করার পর রাত ৯টার দিকে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করে দ্রুত তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা করে জানান, শিশুটি আর বেঁচে নেই।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে মাঠ থেকে মাটি আনার সময় রাকিব উদ্দীনের ট্রলি আটকে যায়। তিনি স্ত্রী ও দুই বছরের শিশু সাজিদকে নিয়ে ট্রলির কাছে যান। এ সময় সাজিদ মায়ের কোল থেকে নেমে মাঠে হাঁটছিল। অসতর্কতার এক মুহূর্তে শিশুটি পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যায়।
এরপর থেকে শুরু হয় উদ্ধার অভিযান, যা টানা ৩২ ঘণ্টা ধরে চলে।
নিহত শিশু সাজিদ কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের রাকিব উদ্দীনের ছেলে। সন্তানের মৃত্যুতে তার পরিবারসহ পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd