• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নিরাপদ খুলনা চাই ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত জাতীয় স্মৃতিসৌধে ২৩ তম নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা নিবেদন নবীজির মহানুভবতা ও আদর্শ নতুন প্রজন্মের জীবনচর্চার অংশ করতে হবে”—শাহসুফী ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ পুলিশ সুপারের নির্দেশনায় দ্রুততম সময়ে চুরি হওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার, গ্রেফতার ৩ নারায়ণগঞ্জে ইসলামী যুব নেতা বুলবুল হত্যার প্রতিবাদে নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল মুখোশের আড়ালে ‘মানবতার ফেরিওয়ালা’: রাতারাতি কোটিপতি হওয়ার পেছনে সুদের ভয়ঙ্কর থাবা নাগেশ্বরী অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত ওসির সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ ১১৭ কোটি টাকার কদমতলী বাস টার্মিনাল এখন অব্যবস্থাপনার চাদরে, সিলেটে মাজার-মসজিদের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০ বুড়িচংয়ে মেয়র প্রার্থী জাবেদ কাউসারের সবুজের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

ডিবি (উত্তর), ঢাকা জেলা’র সাফল্য: ১০০ পিস ইয়াবা ও ৮০০ পুরিয়া হেরোইনসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name / ১৫২ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

মোঃ শাহজাহান বাশার

ঢাকা, ১০ জুন ২০২৬ খ্রি.: ঢাকা জেলার মাদকবিরোধী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে ঢাকা জেলা পুলিশের ডিবি (উত্তর) পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ৫ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। অভিযানে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট, ৮০০ (আটশত) পুরিয়া হেরোইন (ওজন প্রায় ৮০ গ্রাম) এবং নগদ অর্থ উদ্ধার করা হয়। ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার শামীমা পারভীন-এর নির্দেশনায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এবং এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেন ও এসআই (নিঃ) মোঃ মতিউর রহমানসহ অন্যান্য অফিসার ও ফোর্সের সমন্বয়ে এই অভিযান পরিচালনা করা হয়। ০৯ জুন ২০২৬ তারিখ রাত ২১:৩০ ঘটিকায় ধামরাই থানাধীন খোলামোড়া তিন রাস্তার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে দুইজন পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ সানোয়ার (৪০), পিতা-মৃত আঃ মান্নান, সাং ডাউটিয়া, ধামরাই, ঢাকা এবং লিটন (৪০), পিতা-মৃত মতিউর রহমান, সাং বান্নল, ধামরাই, ঢাকা-কে আটক করা হয়। তাদের হেফাজত থেকে ২০০ পুরিয়া হেরোইন, ওজন প্রায় ২০ গ্রাম (মূল্য আনুমানিক ৬০,০০০ টাকা) উদ্ধার করা হয়। অপরদিকে ১০ জুন ২০২৬ তারিখ ভোর ০৩:৩০ ঘটিকায় আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয় এবং এ সময় তিনজন মাদক ব্যবসায়ী মোঃ জহুরুল ইসলাম (২৮), জামালপুর সদর, মোঃ সাদ্দাম হোসেন (৩৫), মহেশপুর, ঝিনাইদহ এবং মোঃ জাহিদ মোল্লা (৪০), কালিয়া, নড়াইল-কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা (প্রায় ১০ গ্রাম, মূল্য আনুমানিক ৩০,০০০ টাকা), ৬০০ পুরিয়া হেরোইন (ওজন প্রায় ৬০ গ্রাম, মূল্য আনুমানিক ১,৮০,০০০ টাকা), নগদ ৫,৩০০ টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে ১নং আসামীর বিরুদ্ধে ২টি মাদক মামলা, ৩নং আসামীর বিরুদ্ধে ১টি এবং ৪নং আসামীর বিরুদ্ধে ১টি মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত সকল আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে এবং পরে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক ব্যবসার শেকড় উপড়ে ফেলতে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd