• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে মইনীয়া যুব ফোরামের মানববন্ধন, নিরাপত্তা নিশ্চিতের দাবি তানোরে অনুমতি ছাড়াই গভীর রাতে মাটি উত্তোলন: প্রশাসনের নীরবতায় ক্ষোভ সিলেটের দক্ষিণ সুরমা এলাকার কিনব্রিজের নিচে সুইপার কলোনী যেন ধীরে ধীরে পরিণত হচ্ছে মাদকের নিরাপদ আশ্রয়স্থলে   ডিবি (উত্তর) অভিযানে ১ কেজি ৫০০গ্রাম গাঁজাসহ ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়া জামগড়ার শীর্ষ সন্ত্রাসী হিমেল মীরকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ বুড়িচং এ ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রাজশাহীর তানোরে বাম্পার বোরো ফলন সোনালী স্বপ্নে বিভোর কৃষক, তবে দুশ্চিন্তায় বাজার ও মৎস্যজীবীরা বিদায় অনুষ্ঠানে আবেগঘন মুহূর্ত, ভান্ডারিয়ায় সংবর্ধিত অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ আনোয়ারায় তীব্র বিদ্যুৎ সংকট, দুর্ভোগে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা! ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জয়পুরহাটে পর্নোগ্রাফি মামলায় আ.লীগ নেতার ছেলে গ্রেপ্তার

Reporter Name / ১৮১ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

সুকমল চন্দ্র বর্মন (পিমল)
ষ্টাফ রিপোর্টারঃ

জয়পুরহাটে পর্নোগ্রাফি মামলায় বেহেস্তী রহমান ঈদকে (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকালে জয়পুরহাট সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।জেলা শহরের বিশ্বাসপাড়া মহল্লার বাসিন্দা গ্রেপ্তারকৃত বেহেস্তী রহমান ঈদ জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এসএম সোলায়মান আলীর ছেলে। বেহেস্তী রহমান নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে সদর উপজেলার এক যুবতীর সাথে বেহেস্তী রহমান ঈদের প্রায় সাত মাসের প্রেমের সম্পর্ক ছিল। সেই সময় তাদের অন্তরঙ্গ ছবি ও ভিডিও ধারণ করা হয়। একই সময়ে বেহেস্তী অন্য মেয়ের সাথেও প্রেম করতেন। বিষয়টি জানার পর দুইজনের মধ্যে যোগাযোগ বন্ধ হয়। গত ৫ জানুয়ারি ওই মেয়ের বিবাহ হয়। এরপর বেহেস্তী ওই মেয়েকে ফোন করে গোপন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিতেন।

এরই ধারাবাহিকতায় কিছুদিন আগে ওই মেয়েকে কল করে নিয়মিত যোগাযোগ রাখতে বলেন এবং স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ করার কথা বলেন। এতে ওই মেয়ে অসম্মতি জানায়। এরপর গত ৯ এপ্রিল রাতে ওই মেয়ের ব্যক্তিগত অন্তরঙ্গ ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর ওই মেয়ে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।এবং এই মামলার প্রেক্ষিতে বেহেস্তী রহমান ঈদকে গ্রেফতার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd