• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নওগাঁর পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন গ্রেপ্তার সংবাদ প্রকাশের পর আদমদীঘিতে পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে বুশরা, বৈশাখীসহ ১৩ চালকলকে শোকজ মাগুরা জেলায় মোহাম্মদপুর উপজেলায় ইট ভাটার পরিবেশ মন্ত্রণালয়ের আইন লঙ্ঘনের অভিযোগে তিনটির ভাটায় জরিমান কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় কচাকাটায় সোনালী ব্যাংক পিএলসি শাখা বাস্তবায়নের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচী অনুষ্ঠিত বাঁশখালীতে বন্যার্তদের পাশে দাঁড়ানো সংগঠন ও মানবতার ফেরিওয়ালাদের সংবর্ধনা দেবে প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন আসন্ন নাগেশ্বরী পৌরসভায় কে হচ্ছেন পরবর্তী মেয়র? নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে জমজমাট ফুটবল ফাইনাল ফকিরহাট কেন্দ্রীয় কালীমন্দিরে সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত সমৃদ্ধ ৮ নং হাসনাবাদ ইউনিয়ন গঠনে যোগ্য নেতৃত্বের বিকল্প নেই

জয়পুরহাটে গনঅভ্যুত্থানে আহতদের মাঝে ৭৯ লাখ টাকার চেক বিতরণ

Reporter Name / ৪১৯ Time View
Update : শনিবার, ১৭ মে, ২০২৫

সুকমল চন্দ্র বর্মন (পিমল)
ষ্টাফ রিপোর্টারঃ

জয়পুরহাটে জুলাই গণঅভ্যুত্থানে আহত ৭৯ জন জুলাই যোদ্ধার মাঝে ৭৯ লাখ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৬ মে) সকাল সাড়ে ১১টায় সদর উপজেলা মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী।

‘সি’ ক্যাটাগরিভুক্ত জয়পুরহাট জেলার পাঁচটি উপজেলার এসব আহত যোদ্ধাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে প্রদান করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী বলেন, “জুলাই যোদ্ধাদের সঙ্গে দেখা হলে প্রতিবারই নতুন অনুপ্রেরণা পাই। প্রশাসন ও সাংবাদিকরা আপনাদের দেখে সঠিকভাবে দায়িত্ব পালন করতে উদ্বুদ্ধ হন। এই চেক কেবল অনুদান নয়, এটি আপনাদের প্রতি জাতির সম্মান ও কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তুলসী চন্দ্র রায়, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক হাসিবুল হক সানজিদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd