• রবিবার, ২৪ মে ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
শত বছরের ঐতিহ্য, নেই কোনো খাজনা ভাণ্ডারিয়ার পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের স্বস্তি সিলেটের রেললাইনের পাশে মিললো নারীর মরদেহ সিলেটে কিশোরী ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ তানোরে বিনা পারিশ্রমিকে শিব নদীর পাড়ে সবুজের ছায়া গড়েছেন গাছপ্রেমী মোয়াজ্জেম জাবেদ আলি নলছিটি উপজেলা শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে গৃহবধূ অপহরণ-ধর্ষণের অভিযোগে ট্রাইব্যুনালে মামলা ট্রাক থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার, চালক-হেলপার আটক সিলেটে ছিনতাইকারীকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত ব্রাহ্মণপাড়ায় ট্রেনে মাদক ও চোরাই পণ্য পাচারকালে ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা:ঘটনায় জড়িত ১০ মামলার আসামি কারাগারে তানোরে প্রকাশ্যে গাঁজা, তাড়ি ও মদ বিক্রির অভিযোগ এবার মন্ত্রী আরিফ সাহেবের দ্বারস্থ হচ্ছেন জাল সেলিম

জয়পুরহাটে অবৈধ দোকান ঘর নির্মাণ ও বহিরাগত বিচারককে হুমকির প্রতিবাদে মানববন্ধন

Reporter Name / ২৮৯ Time View
Update : বুধবার, ৯ জুলাই, ২০২৫

সুকমল চন্দ্র বর্মন (পিমল)
ষ্টাফ রিপোর্টারঃ

জয়পুরহাট চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পশ্চিম পার্শ্বে সীমানা সংলগ্ন অবৈধ দোকান ঘর নির্মাণের প্রতিবাদে ও বহিরাগতদের দ্বারা মাননীয় বিচারকবৃন্দদের হুমকির প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন করেছে বিএনপি পন্থী আইনজীবীরা।

জয়পুরহাটে জেলা প্রশাসকের প্রশ্রয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক কর্তৃক আদালত চত্তরে অবৈধভাবে ঘরনির্মাণের চেষ্টার অভিযোগ আনা হয় মানববন্ধনে।

মঙ্গলবার বিকেলে জয়পুরহাট আদালত চত্বরে আয়োজিত মানববন্ধনে জেলা আইনজীবী ফোরামের আহবায়ক এটিএম মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন, থানা বিএনপির সভাপতি এ্যাড. হেনা কবির, জেলা আইনজীবী ফোরামের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব চপল, সদস্য সচিব, নাজমুল ইসলাম জনি, সদস্য নূর-ই-আলম সিদ্দিক প্রমুখ।

আইনজীবীদের অভিযোগ, জয়পুরহাটে জেলা প্রশাসক আফরোজা আক্‌তার চৌধুরীর ইন্ধনে কথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসিব আদালত চত্তরে অবৈধভাবে ঘরনির্মাণের চেষ্টা করছে এবং কদিন আগে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ছাত্র আন্দোলনের সময় নিহত আহতের ঘটনায় গ্রেপ্তার আসামীদের জামিন দেওয়ার বিষয় নিয়ে কতিপয় বহিরাগত অযাচিতভাবে আদালতে ঢুকে বিচারকদের শাসিয়ে আসে। মানববন্ধনে বক্তারা এদের বিচারের আওতায় আনার দাবী জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd