• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ভায়া টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত দোসরদের ষড়যন্ত্র বন্ধেরহুঁশিয়ারি ……গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিএনপির বহিষ্কৃত নেতারা ফিরতে পারবেন দলে তালিকা প্রকাশ কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতাসহ আহত ২ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার যমুনায় যাচ্ছে এনসিপি প্রতিনিধিদল তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ তানোরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে আমন চাষিরা কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে মা-ছেলের মৃ/ত্যু, চিকিৎসাধীন আরও তিনজন সরকারি ফুলতলা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ আর নেই ফুলতলায় শিক্ষাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা ৫ ডিসেম্বর নির্বাচন, মনোনয়নপত্র বিক্রি শুরু ২৫ নভেম্বর

জয়পুরহাটে অটোরাইচ মিলে কাজ করতে গিয়ে প্রাণ গেল আলিম পরীক্ষার্থীর

Reporter Name / ২৮০ Time View
Update : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

সুকমল চন্দ্র বর্মন (পিমল)
ষ্টাফ রির্পোটারঃ

জয়পুরহাটের কালাইয়ে অটোরাইচ মিলে কাজ করার সময় তুষের ভাপারে পড়ে প্রাণ হারিয়েছেন আতিকুর রহমান নাসিম (১৯) নামে এক আলিম পরীক্ষার্থী। বুধবার (১৬ জুলাই) দুপুরে কালাই পৌর এলাকার বাসস্ট্যান্ড সংলগ্ন তালুকদার অটোরাইচ মিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাসিম সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের গুয়াবাড়ি গ্রামের হজবর আলীর ছেলে এবং কড়ই নুরুল হুদা আলিয়া মাদ্রাসার আলিম পরীক্ষার্থী ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ২০২৫ সালের আলিম পরীক্ষায় অংশ নিচ্ছিলেন নাসিম। পরিবারের অভাব-অনটনের কারণে লেখাপড়ার পাশাপাশি ওই রাইচ মিলে শ্রমিকের কাজ করতেন তিনি। পরীক্ষা না থাকায় বুধবার সকালে কাজে যান। দুপুরে মিলের ভাপারের গেট খুলতে গিয়ে পা পিছলে নিচে পড়ে যান তিনি। সহকর্মীরা উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালাই থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তোফায়েল হাসান বলেন, ঘটনাস্থল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd