মুহাম্মদ জিয়া উদ্দিন, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :
দক্ষিণ চট্টগ্রামে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা ও কর্ণফুলী) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। প্রার্থীর পক্ষে উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দরা এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টায় সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম নেন। এসময় সহকারী রির্টানিং কর্মকর্তা জনাবা তাহমিনা আক্তার থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরীর পক্ষে মনোনয়ন সংগহ করেন আনোয়ারা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রাটারী আবুল হাসান খোকা। এসময় উপস্থিত ছিলেন সহকারী সেক্রাটারী মোঃ নাছির উদ্দিন শাহ্, বারখাইন ইউনিয়ন সভাপতি সাদ্দাম হোসেন, আনোয়ারা সদর ইউনিয়ন সভাপতি এস.এম. শাহেদ, হাইলধর ইউনিয়ন সভাপতি নজরুল করিম, বারশত ইউনিয়ন সভাপতি মোঃ ফারুক ও আনোয়ারা উপজেলা ছাত্রশিবিরের সাবেক নেতা রিয়াদ মাহমুদ।
এসময় সহকারী রিটার্নিং কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, আপনারা সবাই নির্বাচনী আচরণবিধি বিষয়টি লক্ষ্য রাখবেন। ইতিমধ্যে কোন আচরণবিধি ভঙ্গের কোন অভিযোগ আসে নাই। এটি সব রাজনৈতিক দলের জন্য প্রশংসনীয় কাজ। আশাকরি নির্বাচন পর্যন্ত এই সৌহার্দপূর্ণ আচরণ বজায় থাকবে।
মনোনয়ন সংগ্রহের বিষয়ে অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী বলেন, আজকে উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ইউএনওর কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে তিনি নিশ্চিত করেন।