• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে মইনীয়া যুব ফোরামের মানববন্ধন, নিরাপত্তা নিশ্চিতের দাবি তানোরে অনুমতি ছাড়াই গভীর রাতে মাটি উত্তোলন: প্রশাসনের নীরবতায় ক্ষোভ সিলেটের দক্ষিণ সুরমা এলাকার কিনব্রিজের নিচে সুইপার কলোনী যেন ধীরে ধীরে পরিণত হচ্ছে মাদকের নিরাপদ আশ্রয়স্থলে   ডিবি (উত্তর) অভিযানে ১ কেজি ৫০০গ্রাম গাঁজাসহ ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়া জামগড়ার শীর্ষ সন্ত্রাসী হিমেল মীরকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ বুড়িচং এ ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রাজশাহীর তানোরে বাম্পার বোরো ফলন সোনালী স্বপ্নে বিভোর কৃষক, তবে দুশ্চিন্তায় বাজার ও মৎস্যজীবীরা বিদায় অনুষ্ঠানে আবেগঘন মুহূর্ত, ভান্ডারিয়ায় সংবর্ধিত অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ আনোয়ারায় তীব্র বিদ্যুৎ সংকট, দুর্ভোগে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা! ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চট্টগ্রামে শিশুটির লাশ দীর্ঘ ১৪ ঘণ্টা পর নিজ বাসার পাশেই ভেসে উঠলো

Reporter Name / ২৬৪ Time View
Update : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

সালমান চৌধুরী,বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :

গত কাল বৃষ্টির মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশা নালায় পড়ে তলিয়ে যাওয়া শিশুটিকে মৃত অবস্থায় পাওয়া গেছে তার বাসার পাশেই।
আজ শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০টার কিছুক্ষণ পর ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে চাক্তাই চামড়া গুদাম খালে শিশুটির লাশ ভেসে ওঠে। স্থানীয়রা দেখতে পেয়ে লাশটি উদ্ধার করেন। মৃত ৬ মাস বয়সী শিশু সেহেরিশ নগরীর আছদগঞ্জের শুঁটকিপট্টি এলাকার মো. শহিদ ও সালমা বেগম দম্পতির মেয়ে।

সূত্রে জানা যায়, চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, সকাল ১০টা ১০ মিনিটের দিকে লাশটি নগরীর লামারবাজার ১ নম্বর চামড়া গুদাম এলাকায় চাক্তাই খালে ভাসমান অবস্থায় দেখা যায়। স্থানীয়রা মরদেহ দেহ উদ্ধার করেন।

গত শুক্রবার (১৮ এপ্রিল) রাত ৮টার দিকে নগরীর চকবাজারে কাপাসগোলা ব্রিজের কাছে বৃষ্টির মধ্যে চলন্ত একটি ব্যাটারিচালিত অটোরিকশা নালায় পড়ে যায়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, রাতে ওই শিশুকে নিয়ে তার মা ও নানী অটোরিকশায় করে বাসায় ফিরছিলেন। তখন রিকশাটি পাশের নালায় পড়ে যায়। শিশুটিকে তার মা ধরে রাখলেও নালায় স্রোতের কারণে হাতছাড়া হয়ে তলিয়ে যায়। শিশুটির মা ও নানীকে উদ্ধার হলেও শিশুটিকে তখন পাওয়া যায়নি।

নিখোঁজ শিশুটিকে উদ্ধারে রাতেই নালায় তল্লাশি অভিযান করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সকালে নালার সঙ্গে সংযুক্ত হিজরা খালে তল্লাশি শুরু করে নৌবাহিনীর ছয় সদস্যের একটি টিম।

এর মধ্যেই চাক্তাই খালে ভেসে ওঠে শিশুটির লাশ। উল্লেখ্য, গত চার বছরে চট্টগ্রামে বৃষ্টিপাতের মধ্যে নালা-খালে পড়ে আরও অন্ত:ত সাতজনের প্রাণহানি হয়েছে। নগরের বিভিন্ন শিক্ষাবিদ, রাজনীতিবিদ, সমাজবিদ সহ সর্বস্তরের জনগণের একটাই দাবি। সামনেই বর্ষাকাল সিটি কর্পোরেশনের উচিত এই ধরনের খাল নালা পরিষ্কার করার সময় সচেতনামূলক সাইনবোর্ড টাঙ্গিয়ে কাজ করা। এবং জনগণকেও সচেতন এই ধরনের বিপর্যস্ত এলাকায় সাবধানতা অবলম্বন করে চলাফেরা করা। সব সময় পরিবারের ছোট শিশুটিকে চোখে চোখে যত্নে রাখা সকল অভিভাবকের দায়িত্ব। ভবিষ্যতে আমাদের যেন এ ধরনের দিন আর দেখতে না হয়।

রিপোর্ট : সালমান চৌধুরী,বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম। তাং : ১৯/০৪/২৫ইং।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd