• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে মইনীয়া যুব ফোরামের মানববন্ধন, নিরাপত্তা নিশ্চিতের দাবি তানোরে অনুমতি ছাড়াই গভীর রাতে মাটি উত্তোলন: প্রশাসনের নীরবতায় ক্ষোভ সিলেটের দক্ষিণ সুরমা এলাকার কিনব্রিজের নিচে সুইপার কলোনী যেন ধীরে ধীরে পরিণত হচ্ছে মাদকের নিরাপদ আশ্রয়স্থলে   ডিবি (উত্তর) অভিযানে ১ কেজি ৫০০গ্রাম গাঁজাসহ ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়া জামগড়ার শীর্ষ সন্ত্রাসী হিমেল মীরকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ বুড়িচং এ ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রাজশাহীর তানোরে বাম্পার বোরো ফলন সোনালী স্বপ্নে বিভোর কৃষক, তবে দুশ্চিন্তায় বাজার ও মৎস্যজীবীরা বিদায় অনুষ্ঠানে আবেগঘন মুহূর্ত, ভান্ডারিয়ায় সংবর্ধিত অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ আনোয়ারায় তীব্র বিদ্যুৎ সংকট, দুর্ভোগে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা! ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চট্টগ্রামের কর্ণফুলীতে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা,চিকিৎসা অবস্থায় মৃত্যু

Reporter Name / ২৪৭ Time View
Update : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

সালমান চৌধুরী,বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম:

দক্ষিণ চট্টগ্রাম উপজেলা কর্ণফুলীতে এক গৃহবধুর আত্মহত্যার খবর পাওয়া গিয়েছে। গৃহবধূ জান্নাতুল ফেরদৌস (২১)
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানা যায়।
পারিবারিক সূত্রে জানা যায়, স্বামীর সঙ্গে অভিমান করে তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

গত রোববার সকাল ৭টায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। জান্নাতুল ফেরদৌস সাতকানিয়া উপজেলার আবদুল হাকিম জিসানের স্ত্রী। চাকুরীর সুবাদে তারা কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর এলাকায় একটি বাসায় ভাড়া থাকতো।

ঘটনার বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ জানান, তাদের স্বামী-স্ত্রীর মধ্যে কিছুদিন ধরে পারিবারিক কোলাহল চলেছিল। গত শনিবার সন্ধ্যায় স্বামীর সঙ্গে চা-নাস্তা করার পর বাসায় একা ছিলেন জান্নাতুল ফেরদৌস। কিছুক্ষণ পর স্বামী বাসায় ফিরে দেখেন, তিনি ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়েছেন। স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে দ্রুত চমেক হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে তার মৃত্যু হয়।

রিপোর্ট : সালমান চৌধুরী,বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম।
তাং: ২৮/০৪/২৫ইং।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd