মোঃ ইলিয়াছ খান
বিশেষ প্রতিনিধি:
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র সহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
গ্রেফতারকৃত যুবকের নাম নাইদ হাসান অপু (২৬) বৃহস্পতিবার (৩ জুলাই) ভোর রাতে উপজেলা সদরের বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে অপর নিজ্বায়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, কখনো সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অপর বাড়িতে অভিযান চালায়। অভিযানে তার বাসা থেকে ৮ টি চাপতি,একটি কুড়াল,২ টি ছোরা,২ টি কাত্তরা,২ টি বিদেশি মদের বোতল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। ওসি আরো জানান, গ্রেফতার হওয়া অপর বিরুদ্ধে কাশিয়ানী থানায় মামলা দায়ের করা হয়েছে, এবং আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, নাহিদ হাসান অপু নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একজন সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। এই গ্রেফতারের ফলে এলাকায় জনমনে স্বস্তি ফিরে এসেছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সহায়ক হবে বলে পুলিশ মনে করছে। এই ধরনের অভিযান ভবিষ্যতেও আপনাদের থাকবে বলে জানানো হয়েছে।