• রবিবার, ২৪ মে ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
শত বছরের ঐতিহ্য, নেই কোনো খাজনা ভাণ্ডারিয়ার পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের স্বস্তি সিলেটের রেললাইনের পাশে মিললো নারীর মরদেহ সিলেটে কিশোরী ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ তানোরে বিনা পারিশ্রমিকে শিব নদীর পাড়ে সবুজের ছায়া গড়েছেন গাছপ্রেমী মোয়াজ্জেম জাবেদ আলি নলছিটি উপজেলা শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে গৃহবধূ অপহরণ-ধর্ষণের অভিযোগে ট্রাইব্যুনালে মামলা ট্রাক থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার, চালক-হেলপার আটক সিলেটে ছিনতাইকারীকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত ব্রাহ্মণপাড়ায় ট্রেনে মাদক ও চোরাই পণ্য পাচারকালে ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা:ঘটনায় জড়িত ১০ মামলার আসামি কারাগারে তানোরে প্রকাশ্যে গাঁজা, তাড়ি ও মদ বিক্রির অভিযোগ এবার মন্ত্রী আরিফ সাহেবের দ্বারস্থ হচ্ছেন জাল সেলিম

গোপালগঞ্জের ঘটনায় প্রয়োজনে মরদেহ উত্তোলন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Reporter Name / ২০০ Time View
Update : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

মোঃ ইলিশ খান

বিশেষ প্রতিনিধি:

 

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশের দিন সংঘর্ষে নিহতদের মরদেহ প্রয়োজন হলে উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম।

আজ শনিবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এই কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

এরআগে, গোপালগঞ্জে নিহতদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফন বা সৎকার করে ফেলা নিয়ে আলোচনা শুরু হয়। প্রশ্ন ওঠে, ভবিষ্যতে মামলা চালাতে জটিলতা হবে কি না। এরইমধ্যে সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে এমন কথা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গোপালগঞ্জের কী হয়েছে তা জানতে উচ্চপর্যায়ের একটি কমিটি করা হয়েছে। সেই কমিটির প্রতিবেদন পেলে বিষয়টি স্পষ্ট হবে। তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার যে অভিযোগ উঠেছে, সেই বিষয়ে উচ্চপর্যায়ের কমিটি কাজ করছে।

গত বুধবার এনসিপির সমাবেশকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে গোপালগঞ্জ। দিনভর সংঘর্ষে এখন পর্যন্ত মারা গেছেন পাঁচজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd