• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে মইনীয়া যুব ফোরামের মানববন্ধন, নিরাপত্তা নিশ্চিতের দাবি তানোরে অনুমতি ছাড়াই গভীর রাতে মাটি উত্তোলন: প্রশাসনের নীরবতায় ক্ষোভ সিলেটের দক্ষিণ সুরমা এলাকার কিনব্রিজের নিচে সুইপার কলোনী যেন ধীরে ধীরে পরিণত হচ্ছে মাদকের নিরাপদ আশ্রয়স্থলে   ডিবি (উত্তর) অভিযানে ১ কেজি ৫০০গ্রাম গাঁজাসহ ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়া জামগড়ার শীর্ষ সন্ত্রাসী হিমেল মীরকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ বুড়িচং এ ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রাজশাহীর তানোরে বাম্পার বোরো ফলন সোনালী স্বপ্নে বিভোর কৃষক, তবে দুশ্চিন্তায় বাজার ও মৎস্যজীবীরা বিদায় অনুষ্ঠানে আবেগঘন মুহূর্ত, ভান্ডারিয়ায় সংবর্ধিত অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ আনোয়ারায় তীব্র বিদ্যুৎ সংকট, দুর্ভোগে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা! ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে আশুলিয়া প্রেস ক্লাবের মানববন্ধন

Reporter Name / ২০২ Time View
Update : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

বিশেষ প্রতিনিধিঃ

গাজীপুরের জয়দেবপুর মোড়ে দৈনিক প্রতিদিনের কাগজ এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে নির্মমভাবে হত্যার ঘটনায় সারাদেশের সাংবাদিক মহলে নিন্দা ও ক্ষোভের ঝড় উঠেছে। এরই অংশ হিসেবে আশুলিয়া প্রেস ক্লাবের উদ্যোগে রবিবার সকালে প্রেস ক্লাব প্রাঙ্গণে এক বিক্ষোভ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে আশুলিয়া প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা অংশ নেন। কর্মসূচিতে বক্তারা বলেন, সাংবাদিক তুহিনকে হত্যার পেছনে যে চক্র জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে, সাংবাদিকদের নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে রয়েছে।

বক্তারা আরও বলেন, চাঁদাবাজি, দুর্নীতি ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিকদের উপর হামলা, হত্যা ও হয়রানির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে। এটি গণতন্ত্র ও মুক্ত সাংবাদিকতার জন্য বড় হুমকি। তারা সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে প্রকাশ্যে ফাঁসির দাবি জানান।

মানববন্ধনে আশুলিয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে সাংবাদিকদের উপর হামলা-হত্যা রোধে বিশেষ আইন প্রণয়নের দাবি জানানো হয়। এছাড়া সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সময় নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর আহ্বান জানানো হয়।

বক্তারা সতর্ক করে বলেন, যদি সাংবাদিক তুহিন হত্যার ন্যায়বিচার না হয়, তবে সারাদেশের সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd