• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মাগুরায় নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে সেমিনার ও পুরস্থার বিতরণ অনুষ্ঠান নওগাঁর পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন গ্রেপ্তার সংবাদ প্রকাশের পর আদমদীঘিতে পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে বুশরা, বৈশাখীসহ ১৩ চালকলকে শোকজ মাগুরা জেলায় মোহাম্মদপুর উপজেলায় ইট ভাটার পরিবেশ মন্ত্রণালয়ের আইন লঙ্ঘনের অভিযোগে তিনটির ভাটায় জরিমান কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় কচাকাটায় সোনালী ব্যাংক পিএলসি শাখা বাস্তবায়নের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচী অনুষ্ঠিত বাঁশখালীতে বন্যার্তদের পাশে দাঁড়ানো সংগঠন ও মানবতার ফেরিওয়ালাদের সংবর্ধনা দেবে প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন আসন্ন নাগেশ্বরী পৌরসভায় কে হচ্ছেন পরবর্তী মেয়র? নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে জমজমাট ফুটবল ফাইনাল ফকিরহাট কেন্দ্রীয় কালীমন্দিরে সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত

খাগড়াছড়িতে ইউপিডিএফ-এর গোপন আস্তানার সন্ধানে গোলাবারুদ ও সরঞ্জাম উদ্ধার

Reporter Name / ২৪০ Time View
Update : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

বিশেষ প্রতিনিধি : ওমর ফারুক, পার্বত্য চট্টগ্রাম।

গত ১৬ এপ্রিল ২০২৫ তারিখে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচজন শিক্ষার্থীকে উদ্ধারের লক্ষ্যে পরিচালিত পার্বত্য খাগড়াছড়ি জেলার ভাইবোনছড়া ইউনিয়নের পূর্ণকারবারি পাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে ইউপিডিএফ (মূল) এর গোপন আস্তানা থেকে গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার ২১ এপ্রিল ভোরে সেনাবাহিনী অভিযান চালিয়ে ইউপিডিএফ (মূল) এর শীর্ষ সন্ত্রাসীদের একটি গোপন আস্তানার সন্ধান পায়। সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরবর্তী তল্লাশিতে আস্তানা থেকে পিস্তলের গুলি, তিন জোড়া পোশাক, ১৯টি ইউনিফর্মের প্যান্ট, একটি ল্যাপটপ, ওয়াকি-টকি সেট, দুটি মোবাইল ফোন, একটি মাইক্রোফোন, ক্যামেরা, প্রিন্টার, সেলাই মেশিন, তাবু, নেট, জিম্মি ধরার লোহার চেইন, খাবারের উপকরণ, প্রোপাগান্ডা সামগ্রী এবং চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানায়, এটি ইউপিডিএফ (মূল) এর খাগড়াছড়ি সমন্বয়ক অংগ্যা মারমার অস্থায়ী আস্তানা ছিল, যা সাধারণ ঘরের মতো দেখতে। তালাবদ্ধ ঘরে সন্দেহ হলে স্থানীয়দের সহায়তায় তালা ভেঙে তল্লাশি করা হয়। অপহৃত শিক্ষার্থীদের না পাওয়া গেলেও নিরাপত্তা বাহিনী জানিয়েছে, উদ্ধার অভিযানে প্রয়োজনে প্রতি ইঞ্চি জমি তল্লাশি করা হবে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান।

উল্লেখ্য, ১৬ এপ্রিল খাগড়াছড়ির গিরিফুল এলাকা থেকে পাঁচ শিক্ষার্থী অপহৃত হয়, যা ইউপিডিএফ (মূল) অস্বীকার করলেও সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। সেনাবাহিনী জানিয়েছে, পাহাড়ের শান্তি ও সার্বভৌমত্বের জন্য হুমকি সৃষ্টিকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
সূত্র: Hillnewsbd.com/ বাংলাভিশন নিউজ /পার্বত্য নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd