• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বাঁশখালীতে বন্যার্তদের পাশে দাঁড়ানো সংগঠন ও মানবতার ফেরিওয়ালাদের সংবর্ধনা দেবে প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন আসন্ন নাগেশ্বরী পৌরসভায় কে হচ্ছেন পরবর্তী মেয়র? নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে জমজমাট ফুটবল ফাইনাল ফকিরহাট কেন্দ্রীয় কালীমন্দিরে সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত সমৃদ্ধ ৮ নং হাসনাবাদ ইউনিয়ন গঠনে যোগ্য নেতৃত্বের বিকল্প নেই নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন তানোরে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ব্যানারে ঝটিকা মশাল মিছিল, ফেসবুকে ভিডিও ছড়িয়ে চাঞ্চল্য নাগেশ্বরী অনলাইন প্রেসক্লাবের (গঠনতন্ত্র) প্রকাশ

কালাইয়ে নানা উৎসাহ-উদ্দীপনায় বর্ষবরণ উদযাপিত

Reporter Name / ৩৬৫ Time View
Update : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

সুকমল চন্দ্র বর্মন (পিমল)
ষ্টাফ রিপোর্টারঃ

আজ পহেলা বৈশাখ বাংলা সনের প্রথম দিন। বাঙালিদের ঐতিহ্যবাহী একটি দিন ও বলা যায়।বাঙালি জাতির প্রাণের উৎসব পহেলা বৈশাখ নানা উৎসাহ উদ্দীপনায় সারাদেশে বর্ণিল আয়োজনে উদযাপিত হচ্ছে। সারাদেশের ন্যায় জয়পুরহাটের কালাই উপজেলাতেও নানা আয়োজনে পালিত হলো পহেলা বৈশাখের বর্ষবরণ।কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে
সকাল ১০ টায় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, উপজেলা পরিষদ চত্বর হতে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে সরকারি কলেজ মাঠে গিয়ে সমাপ্তি হয়।এরপরই শোভাযাত্রা শেষে কালাই সরকারি মহিলা কলেজ মাঠে জাতীয় সংগীত ও “এসো হে বৈশাখ এসো এসো” বর্ষ আবাহন সংগীত পরিবেশনের মাধ্যমে সূচনা হয় দিনব্যাপী বর্ষবরণের আনুষ্ঠানিকতা। বাদ্যযন্ত্রের তালে তালে নাচ, গান ও নানা বয়সী মানুষের অংশগ্রহণে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। উৎসবমুখর এই আয়োজনকে ঘিরে মেলায় মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। মেলায় স্থাপিত স্টলগুলো ছিল রঙিন ও জাঁকজমকপূর্ণ।
বৈশাখীর ঐতিহ্যের অংশ হিসেবে এবারও ঘোড়ার গাড়ি, নাগরদোলা, পালকিসহ নানা লোকজ উপকরণ দর্শনার্থীদের মন জয় করে।
মেলায় বিভিন্ন খেলাধুলা সহ, সাংস্কৃতিক অনুষ্ঠান রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব ইফতেকার রহমান, কালাই থানার অফিসার ইনচার্জ জাহিদ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা জনাব অরুণ চন্দ্র রায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মনিরুজ্জামান, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন এবং স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
পরিশেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে কালাই উপজেলা প্রশাসনের এ আয়োজনটি ছিল বর্ণাঢ্য, উৎসবমুখর এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণে প্রাণবন্ত। আনন্দ শোভাযাত্রা, লোকজ মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন নতুন প্রজন্মের মাঝে বাঙালিয়ানার চেতনা জাগ্রত করতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd