• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কৃষক স্মার্ট কার্ডে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন’ ভান্ডারিয়ায় কৃষক স্মার্ট কার্ড কার্যক্রমের উদ্বোধন সিলেটে এসএমপির মাসব্যাপী মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বুড়িচংয়ে পুলিশের অভিযানে ১৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক দৌলতখানে শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে পালিত হলো ‘শহিদ জুলাই দিবস সিলেটের কানাইঘাট থানা পুলিশের অভিযানে বিপুল পরিমানে বিভিন্ন ব্রান্ডের ভারতীয় সিগারেট ও টায়ারসহ গ্রেফতার- সম্পর্ক বদলে গেল একটি পলকে ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে বেড়েছে ফার্মের মুরগির দাম: যা জানা গেল তারুণ্যের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে ঢাবিতে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ আয়োজন দক্ষিণ সুরমায় মাদকের স্বর্গরাজ্য: কিন ব্রিজ, সুইপার কলোনি ও কুমিল্লা পট্টিতে কোটি টাকার রমরমা ব্যবসা

কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ৫

Reporter Name / ৫৬৩ Time View
Update : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

 

মুহাম্মদ জিয়া উদ্দিন, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :

চট্টগ্রামের কর্ণফুলী টানেলের ভেতরে যাত্রীবাহী বাস উল্টে পাঁচ জন যাত্রী আহত হয়েছেন। আজ ৪ই অক্টোবর  শনিবার দুপুর বারোটার দিকে টানেলের ভিতর এই দুর্ঘটনা ঘটে। টানেলের  কোনো ক্ষতি হয়নি।

টানেল কর্তৃপক্ষ জানায়, পতেঙ্গা থেকে আনোয়ারায় বিয়ের যাত্রী নিয়ে যাচ্ছিল বাসটি। দ্রুতগতিতে চলার সময় বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ৫ জন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর টানেল কর্তৃপক্ষ দ্রুত বাসটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক রাখে।

বিষয়টি নিশ্চিত করে টানেলে দায়িত্বরত কর্ণেল ফারুক আহমেদ বলেন, অতিরিক্ত গতিতে চলার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারায়। সৌভাগ্যবশত বড় ধরনের প্রাণহানি হয়নি। নিরাপত্তার স্বার্থে বাসটি জব্দ করে থানায় বুঝিয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে পতেঙ্গা মডেল থানার উপপরিদর্শক নিদর্শন বড়ুয়া বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। বাসটি টানেল কর্তৃপক্ষ উদ্ধার করে রেখেছে। এখনো আমাদের কাছে হস্তান্তর করা হয়নি। এ ঘটনায় পাঁচ জন আহত হয়েছেন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd