• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কুমিল্লায় ‘খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ-আন্দোলন গড়ে তুলুন’ শীর্ষক উলামা ও সুধী সমাবেশ তানোরে আনসার-ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কদমতলী টার্মিনালে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মর/দেহ উদ্ধার, নাগেশ্বরীতে মেধাবী শিক্ষার্থী বিত্তের মরদেহ উদ্ধার ধামসোনার হুব্বে রাসূল ফাউন্ডেশনের উদ্যোগে সিরাতুন্নবী কনফারেন্স ও প্রতিযোগিতা অনুষ্ঠিত মধ্যরাতে মোটরসাইকেলে ‘নিথর’ তরুণীর দৃশ্য নিয়ে উদ্বেগ গোলাপগঞ্জে ৬৮৯ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার আশুলিয়ায় ৫ বছরের শিশু তাসিন হ/ত্যা মামলার প্রধান আসামি সাইফুল গ্রেফতার নাগেশ্বরীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের নবনির্বাচিত কমিটি ঘোষণা কালিকাপুর পশ্চিম রেলক্রসিংয়ে ভাঙা ব্যারিয়ার, ঝুঁকিতে ঢাকা–চট্টগ্রাম রেলপথ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে পড়ে আহত যুগল দম্পতি! সাময়িক বন্ধ ঘোষণা প্যারাসেইলিং

Reporter Name / ৩৫৬ Time View
Update : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

আল বেরুনী চৌধুরী, কক্সবাজার থেকে :

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি
কক্সবাজার সমুদ্র সৈকত। মৌসুম ছাড়াও প্রতিদিন হাজার হাজার পর্যটক আসেন এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য।
তার মধ্যে কিছু ব্যতিক্রমধর্মী ঘটানো ঘটে থাকে পর্যটকদের সাথে। এমনই এক দুর্ঘটনা ঘটে আজ,আকাশে উড়তে উড়তে হঠাৎ প্যারাসেইলিং থেকে ছিটকে পড়েন পর্যটক দম্পতি। আজ মঙ্গলবার (২০মে) দুপুরে কক্সবাজার শহরের দরিয়া নগর এলাকায় এ ঘটনা ঘটেছে। তারা আহত হয়েছেন বলে জানা যায়।

এ ঘটনার পর কক্সবাজারে প্যারাসেইলিং সাময়িক বন্ধ ঘোষণা করেছে কক্সবাজার জেলা প্রশাসন।

জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিজ ইনতেসার নাফি সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে তাৎক্ষণিক আহত পর্যটকদের পরিচয় পাওয়া যায়নি। ওই পর্যটক দম্পতি দুই পা এবং কোমরে আঘাত পেয়েছেন বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়।

সূত্রে আরো জানা যায়, প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিজ ইনতেসার নাফি বলেন, “দুপুরে দরিয়া নগর পয়েন্টে ফরিদের মালিকানাধীন প্যারাসেইলিং নিয়ম অমান্য করে একসাথে দুইজন নিয়ে প্যারাসেইলিং করে। এ সময় ছিটকে পড়ে গিয়ে দু’জনই আহত হন।”

তিনি আরও বলেন, “আমরা প্যারাসেইলিং পরিচালনার মালামাল জব্দ করেছি। তবে মালিক ও কর্মীরা পালিয়েছেন। কক্সবাজার প্যারাসেইলিং সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।”

এদিকে, ঘটনার পর প্যারাসেইলিং পরিচালনাকারীরা ওই দম্পতিকে দ্রুত সেখানে থেকে সরিয়ে নেন বলে জানা গেছে। তাদের উদ্ধারে প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে।

রিপোর্ট : আল বেরুনী চৌধুরী, কক্সবাজার থেকে। তাং: ২০/০৫/২৫ইং।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd