• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ফুলতলায় ডেঙ্গুর প্রাদুর্ভাব, দুই সপ্তাহে হাসপাতালে ভর্তি ২১ রোগী আলকা মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের পুরাতন টিনশেড ভবন নিলামে বিক্রি ফুলতলা আহমাদিয়া ফাজিল মাদ্রাসায় অধ্যক্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ফুলতলায় কথিত সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন নাগেশ্বরীতে মাদক সেবনের অপরাধে মোবাইল কোর্টে ১ জনের ৩ মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান মামলার বাদীকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে কারাগারে পাঠানোর অভিযোগ চাঁদপুরে জমি বিরোধের জেরে আব্দুর রব খানকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার; পরিবারের দাবি, মীমাংসার নামে ৩০ হাজার টাকা দাবি, পরে ৩ লাখ টাকার চাপ নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত নাগেশ্বরীতে স্কুল ছাত্রীকে হেনস্তা করার জন্য বখাটেকে পুলিশে দিলো স্থানীয় জনতা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ভিতরবন্দের হিরার দক্ষিণ সুরমায় আবারও ‘রিজিক ফুডকার্ট’-এর বৈদ্যুতিক তার চুরি

এলিভেটেড এক্সপ্রেসওয়ে: গাড়ির চাপ কমবে, কর্মঘণ্টা বাঁচবে

Reporter Name / ৩১৯ Time View
Update : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩

মোঃ সাবিউদ্দিন:  

রাজধানীর যানজট এড়িয়ে দূর পাল্লার বাহনগুলো যাতে দ্রুত সময়ে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে পারে সেটাই এলিভেটেড এক্সপ্রেসওয়ের লক্ষ্য। এতে রাজধানীর ভেতরে গাড়ির চাপ যেমন কমবে তেমনি যানজটে নষ্ট হবে না কর্মঘণ্টা।

সাড়ে ১৯ কিলোমিটারের এই পথের মধ্যে সাড়ে ১১ কিলোমিটার পথের উদ্বোধন হচ্ছে আজ। রোববার থেকেই শুরু হবে দেশের সবচেয়ে বড় এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যান চলাচল।

২০১১ সালে উত্তরা থেকে কুতুবখালী পর্যন্ত একটি নতুন পথ তৈরির পরিকল্পনা করা হয়। যে পথটি হবে রাজধানীর ভেতর দিয়ে যাওয়া রেল লাইনের ওপর দিয়ে। যেটি হবে ১৯ কিলোমিটারের একটি উড়াল পথ।

নকশা ও পরিকল্পনার জটিলতা, অর্থ সংস্থানসহ নানা কারণে প্রকল্পটি কয়েক দফা পিছিয়েছে। ঘনবসতিপূর্ণ রাজধানীতে এমন একটি পথ তৈরিতে জমি অধিগ্রহণেই লেগেছে অনেকটা সময়। সরাতে হয়েছে ৯ হাজারের বেশি বসতি।

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কাজ করা কর্মীরা জানান, শুরু থেকে তারা এই প্রকল্পে কাজ করার সময় নানান ধরনের জটিলতা পেরিয়েছেন। এখন উদ্বোধনের সময় আসায় তারা খুশি।

১৩ হাজার ৮৫৮ কোটি টাকার এই প্রকল্পে ছিলো সরকারি-বেসরকারি পর্যায়ের যৌথ বিনিয়োগ। যেখানে সরকারের ব্যয় দুই হাজার ৪শ’ ১৩ কোটি টাকা।

সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেন জানান, তাদের অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করে কাজ করতে হয়েছে।

এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে কোনো প্রান্ত থেকে উঠলেই টোলের পরিমাণ একই হবে। ব্যক্তিগত গাড়ির জন্য ৮০ টাকা, বাসের জন্য ১৬০ টাকা। আর সর্বোচ্চ টোল থাকছে ৪শ’ টাকা।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক এএইচএমএস আকতার বলেন, আমাদের যে অংশ রোববার থেকে জনসাধারণের জন্য খুলছে- সেখানে আমরা ৬টি টোল প্লাজা স্থাপন করেছি। যা ওঠার সময়ই পথে পড়বে।

এলিভেটেড এক্সপ্রেসওয়ে মূলত ঢাকার উত্তর ও দক্ষিণে যাতায়াতের একটি বিকল্প পথ। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে যাকে আরও একটি মাইলফলক হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd