• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ভায়া টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত দোসরদের ষড়যন্ত্র বন্ধেরহুঁশিয়ারি ……গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিএনপির বহিষ্কৃত নেতারা ফিরতে পারবেন দলে তালিকা প্রকাশ কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতাসহ আহত ২ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার যমুনায় যাচ্ছে এনসিপি প্রতিনিধিদল তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ তানোরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে আমন চাষিরা কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে মা-ছেলের মৃ/ত্যু, চিকিৎসাধীন আরও তিনজন সরকারি ফুলতলা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ আর নেই ফুলতলায় শিক্ষাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা ৫ ডিসেম্বর নির্বাচন, মনোনয়নপত্র বিক্রি শুরু ২৫ নভেম্বর

উপদেষ্টা পদ ছাড়লেন আসিফ মাহমুদ ও মাহফুজ আলম

Reporter Name / ২৭১ Time View
Update : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

মোঃ শাহজাহান বাশার

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে বড় ধরনের রদবদলের ইঙ্গিত দিয়ে পদত্যাগ করেছেন দুই ছাত্র প্রতিনিধি—আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে তারা আনুষ্ঠানিকভাবে নিজ নিজ পদ থেকে অব্যাহতির আবেদন জমা দেন।

সরকারি উচ্চপর্যায়ের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, সন্ধ্যা সোয়া ছয়টায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ বিষয়ে একটি আনুষ্ঠানিক ব্রিফিং অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পদত্যাগকারী উপদেষ্টাদের মধ্যে—আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দায়িত্ব পালন করছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং একইসঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।মাহফুজ আলম দায়িত্বে ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে।

দায়িত্ব গ্রহণের পর নানা নীতিগত সিদ্ধান্ত ও প্রশাসনিক কর্মকাণ্ডে এই দুই উপদেষ্টার সক্রিয় ভূমিকা ছিল বলে সংশ্লিষ্ট মহল জানিয়েছে।

সরকার–সংশ্লিষ্ট সূত্র বলছে, এই পদত্যাগ হঠাৎ কোনো সিদ্ধান্ত নয়। বেশ কয়েক সপ্তাহ ধরেই সরকারের ভেতরে এই দুই ছাত্র উপদেষ্টার ভবিষ্যৎ ভূমিকা নিয়ে আলোচনা চলছিল। বিশেষ করে আসন্ন নির্বাচন ও তফসিল ঘোষণার পর উপদেষ্টার পদে ছাত্র প্রতিনিধিদের থাকা নিয়ে প্রশ্ন উঠছিল।

গত মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে কয়েকজন জ্যেষ্ঠ উপদেষ্টার এক বৈঠকে এ বিষয়টি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে। সেখানে সরকারের নীতিনির্ধারণী পর্যায় থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়—নির্বাচনী সময় ঘনিয়ে এলে ছাত্র প্রতিনিধিদের সরকারে থাকা রাজনৈতিকভাবে সংবেদনশীল হয়ে পড়তে পারে।

বিশ্বস্ত সূত্র জানায়, সেপ্টেম্বরের মাঝামাঝিতেই এই দুই উপদেষ্টাকে সরকার থেকে সরে দাঁড়ানোর বিষয়ে অনানুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছিল। সে সময় তারা আরও কিছুটা সময় চেয়েছিলেন। এমনকি মাহফুজ আলম তখন সরকারের পূর্ণ মেয়াদ পর্যন্ত থাকার আগ্রহ প্রকাশ করলেও নির্বাচন না করার অঙ্গীকার করেছিলেন।

তবে গত মাসের মাঝামাঝি উচ্চপর্যায় থেকে আবারও কঠোরভাবে তাদের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়—নির্বাচন করুন বা না করুন, উপদেষ্টা পরিষদে তাদের আর থাকা সমীচীন নয়।

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। জুলাই গণ–অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সে সময় তিনজন ছাত্রনেতাকে সরকারে অন্তর্ভুক্ত করা হয়।নাহিদ ইসলাম পান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়,আসিফ মাহমুদ শুরুতে শ্রম উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন, পরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে স্থানান্তরিত হন ,মাহফুজ আলম উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে যুক্ত হন, পরবর্তীতে মন্ত্রণালয়ের দায়িত্ব পান

এই তিনজনের অন্তর্ভুক্তি সে সময় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই পদত্যাগ অন্তর্বর্তী সরকারের পরবর্তী ধাপের প্রস্তুতিরই ইঙ্গিত। নির্বাচনী প্রক্রিয়া ঘনিয়ে আসায় সরকার হয়তো প্রশাসনিক নিরপেক্ষতা আরও জোরদার করতে চাইছে। ছাত্র প্রতিনিধিদের সরে যাওয়া সেই কৌশলেরই অংশ হতে পারে।

একজন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক বলেন,
“এই পদত্যাগ দেখিয়ে দিল—অন্তর্বর্তী সরকার এখন পুরোপুরি নির্বাচনমুখী কাঠামোর দিকে অগ্রসর হচ্ছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd